আল আমিন থান সুমন, বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কালাম
হাওলাদারসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীদেরদের সাথে মতবিনিময় সভা করেছেন
জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম। রবিবার দুপুরে বেমরতা ইউনিয়ন
পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম। এসময়, জেলা বিএনপির সদস্য শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শাহেদ আলী রবি, পল্টু সরদার, সাবেক যুবদল নেতা মেহেবুবুল হক কিশোর, বেমরতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ডের সদস্য সাবেকছাত্রদল নেতা কালাম হাওলাদার, বিএনপি নেতা এমদাদুল হক, আশ্বাপ আলী হাওলাদার,তাহিদুল ইসলাম রানা, ফারুক হাওলাদার, কামাল শেখসহ স্থানীয় বিএনপির
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভার শুরুতে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ নেতাকর্মীদের ফুল দিয়ে বরন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কালাম হাওলাদার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় কালাম হাওলাদারকে ফুলেল শুভেচ্ছা জানান
বিএনপি নেতা এমএ সালাম। নেতাকর্মীদের উদ্দেশ্যে এমএ সালাম বলেন, কেউ অন্যায় করবেন না। অন্যায় করলে কিন্তু মাফ পাবেন না। দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে এই সরকার অপরাধিদের কঠোর হস্তে দমন করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরাও এই সরকারকে সহযোগিতা করব। সুন্দর একটি দেশ গড়ার জন্য সকলকে শান্ত থাকার আহবান জানান বিএনপির এই নেতা।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে বিএনপির মতবিনিময় সভা
-
Reporter Name - আপডেট টাইম : 05:36:12 pm, Sunday, 25 August 2024
- 481 বার
Tag :
মতবিনিময় সভা
জনপ্রিয় সংবাদ




















