বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম উৎসব শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) দুপুরে বাগেরহাট জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে দিনটি উপলক্ষে বাগেরহাট শহরের শালতলা মোরস্থ কেন্দ্রীয় হরিসভা মন্দিরে গীতাযোজ্ঞ, প্রার্থণা সভা, পূজা অর্চনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে বাগেরহাট জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক নিলয় কুমার ভদ্রের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম। এসময় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব প্রদিপ বসু সন্তু, বাগেরহাট রামকৃষ্ণ মিশনের গুরু দেবানন্দ মহারাজ, রবিন্দ্রনাথ বিশ্বাস, মহোনলাল হালদার, বাবলা হালদার বিপ্লব, শিক্ষাবিদ মুখার্জি রবিন্দ্রনাথ। এ সময় জেলা বিএনপি নেতা খাদেম নিয়ামুল নাছির আলাপ, সাহেদ আলী রবী, সরদার লিয়াকত হোসেন, মাহাবুবুর রহমান টুটুল, মেহেবুবুল হক কিশোর, আইয়ুব আলী মোল্লা বাবু, জাহিদুল ইসলাম শান্ত, শেখ ওমর আলী মুন্নাসহ অনুষ্ঠানে কয়েক শতাধিক সনাতন ধর্মীয় নারী-পুরুষ অংশগ্রহন করেন।
Dhaka
,
Tuesday, 3 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত
-
Reporter Name - আপডেট টাইম : 06:20:20 pm, Monday, 26 August 2024
- 163 বার
Tag :
জন্মাষ্টমী উদযাপিত
জনপ্রিয় সংবাদ










