Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

চিতলমারীতে মা-মেয়েকে মারধর করে বসতভিটে দখলের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:29:52 pm, Tuesday, 27 August 2024
  • 114 বার

বাগেরহাট  চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে বসতভিটায় অবস্থিত রান্নাঘর ভেঙ্গে দিয়ে নতুন ঘর তুলে জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে বিধবা গীতা দাস (৬০) ও তার মেয়ে সিগ্ধা দাস (৪০) নামের দুই নারী মারধরের শিকার হয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
বিধবা গীতা দাসের ছেলে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (নাজিরপুর, পিরোজপুর) প্রান্ত দাস জানান, তার বাবা মৃত দেবেন্দ্র নাথ দাস ১৯৮০ সালে চিতলমারী পুরাতন বাসস্ট্যান্ডের পাশে ১২ শতক জায়গা ক্রয় করেন। তখন থেকে তারা ওই জায়গায় ঘরবাড়ি তুলে বসবাস করে আসছেন। ৪-৫ বছর আগে থেকে শিবপুর গ্রামের সুরত আলীর ছেলে ফারুক মুন্সি তাদের জমির মধ্যে ০.৬২ শতক জায়গা দাবী করে আসছে। এ নিয়ে আদালতে মামলা চলছে। মামলা চলমান থাকা অবস্থায় মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে ফারুক মুন্সি ২০ থেকে ২৫ জন লোক নিয়ে তাদের বসত ভিটায় অবস্থিত রান্না ঘর ভেঙ্গে দিয়ে নতুন ঘর তুলে জায়গা দখল করেছে। এ সময় বাধা দিতে গেলে ফারুক মুন্সি ও তার লোকজন তার মা ও বোনকে বেধড়ক মারধর করেছে। পরে তিনি সেনাবাহিনী ও পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থল আসেন। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ফারুক মুন্সি মারপিটের অভিযোগ অস্বীকার করে জানান, ওই জায়গা তার স্ত্রী ফজিলাতুননেছা বেগমের ক্রয়কৃত সম্পত্তি। (মৌজা-খড়মখালী, খতিয়ান নং-১১৩৫, দাগ নং-২৫৩, জমির পরিমান পোনে এক শতক।) যার বিআরএস রেকর্ড ও মিউটেশন এবং হাল দাখিলা রয়েছে। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চিতলমারী থানার সেকেন্ড অফিসার এসআই মাহামুদ বলেন, ‘মারপিট ও দখলের অভিযোগ পেয়ে আমরা ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাই। যাওয়ার আগেই ওরা ঘর তৈরি করে ঘরে তালা দিয়ে চলে যায়। এ ঘটনায় প্রান্ত দাস থানায় একটি অভিযোগ করেছেন। এর আগে ফজিলাতুননেছা বেগম প্রান্ত দাসের বিরুদ্ধে জায়গা নিয়ে একটি অভিযোগ করেছিলেন। আমরা জায়গার বিষয়টি আদালত বা স্থানীয় ভাবে মিটাতে বলেছি। মারপিটের বিষয়ে তদন্তে সাপেক্ষে ব্যবস্থা নিব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিতলমারীতে মা-মেয়েকে মারধর করে বসতভিটে দখলের অভিযোগ

আপডেট টাইম : 08:29:52 pm, Tuesday, 27 August 2024