নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে খুলে দেওয়ার প্রথম দিনে অনেকটাই পর্যটক শূন্য বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। রবিবার (০১ সেপ্টেম্বর) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে দেশী-বিদেশী দর্শনার্থীদের আগমন ঘটেনি বনে। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্দরবনের সব থেকে কাছের পর্যটন স্পট করমজল বন্য প্রাণি ও প্রজনন কেন্দ্রে মাত্র ১১০-১২ জন দর্শনার্থী এসেছেন। সুন্দরবনের হারবাড়িয়া ও কটটকা এলাকায়ও দর্শনার্থী নেই বললেই চলে। এমন অবস্থায় ট্রলার ঘাট গুলোতে অলস সময় পার করছেন ট্যুর অপারেটর, টলার শ্রমিকরা। সংশ্লিষ্টরা বলছেন আবহাওয়া ভাল হলে বৃদ্ধি পাবে দর্শনার্থীর সংখ্যা।
তবে দীর্ঘদিন বন্ধ থাকায় সুন্দরবন সেজেছে নতুন রুপে। প্রাণ প্রকৃতিতে ফিরেছে সজিবতা।বন বিভাগও পযটন স্পটগুলোকে সাজিয়েছে দর্শনার্থীদের জন্য। যার ফলে বনের প্রাণ-প্রকৃতির সজিবতায় খুশি বৈরি আবহাওয়ার মধ্যে আসা দর্শনার্থীরা।চাপাইনবাবগঞ্জ থেকে আসা দর্শনার্থী লিমন আলী বলেন, চাপাই থেকে এসেছি। অনেকদিন ধরে আমরা চিন্তা করছিলাম সুন্দরবনে আসব। বন্ধ থাকায় আসতে পারিনি। এসে অনেক ভাল লেগেছে।একই জেলা থেকে আসা মোঃ আশরাফুল ইসলাম নামের আরেক দর্শনার্থী বলেন, সুন্দরবন দেখে এত ভাল লেগেছে, তা বলে বোঝানো যাবে। আশাকরি আবারও আসব।এদিকে দর্শনার্থী কম আসায় সারাদিনই অলস সময় কাটিয়েছেন মোংলা ঘাটের ট্রলার ও জালি বোট মালিক-চালকরা। ট্রলার চালক রুবেল বলেন, ট্রলার ও বোট নিয়ে আমরা দর্শনার্থীদের জন্য অপেক্ষায় আছি সকাল থেকে। কিন্তু আজকে দর্শনার্থীর সংখ্যা খুবই কম। তাই অলস সময় কাটাচ্ছি। তবে সামনে হয়ত বাড়বে দর্শনার্থীর সংখ্যা।সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, টানা তিন মাস বন্ধ থাকার সময়ে আমরা পর্যটন স্পটগুলোকে দর্শনার্থীদের জন্য প্রস্তুত করেছি। আজকে প্রথম দিনে সারাদিন বৃষ্টির কারণে তেমন দর্শনার্থী আসতে পারেনি। তারপরও ১১০-১২ জনের মত দর্শনার্থী আসছে। এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে বলে জানান এই কর্মকর্তা।প্রসঙ্গত: জল-স্থলভাগ শুধু জীববৈচিত্র্যেই নয়, মৎস্য সম্পদের আধার। সে কারণে প্রথমে সুন্দরবনের মৎস্যসম্পদ রক্ষায় ইন্ট্রিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ের সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতি বছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ ঘোষণা করা হয়। পরে ২০২২ সাল থেকে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এক মাস বাড়িয়ে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস সময় বৃদ্ধি করে বন মন্ত্রণালয়।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
প্রথম দিনে কাঙ্খিত পর্যটকদের দেখা নাই বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে
-
Reporter Name - আপডেট টাইম : 07:31:45 pm, Sunday, 1 September 2024
- 198 বার
Tag :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে
জনপ্রিয় সংবাদ



















