বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় আমড়াগাছিয়া এলাকায় প্রবাসীর বসতবাড়ি ও জমি দখলের অভিযোগ উঠেছে ধানসাগর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের দফাদার আব্দুর ছত্তার ও তার লোকজনের বিরুদ্ধে। জমি দখল হয়ে যাওয়ায় নিজ গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী গ্রামে থাকছেন ওই প্রবাসী। মঙ্গলবার (০৩) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্রবাসী আব্দুল লতিফ শরিফ।আব্দুল লতিফ শরিফ শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া গ্রামের মৃত আবুল কাশেম শরিফের ছেলে।আব্দুল লতিফ শরিফ বলেন, আমড়াগাছিয়া গ্রামে পৈত্রিক সূত্রে পাপ্ত ৪ একর ৩০ শতক জায়গার উপর বসতঘর নির্মানসহ মৎস্য ঘের করে ১৯৮৫ সাল থেকে বসবাস করে আসছি। ২০১৭ সালের ফেব্রæয়ারি মাসের প্রথম দিকে স্থানীয় প্রভাবশালী দফাদার আব্দুর ছত্তার ও নুরুল হক সরদার আমাকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য হুমকি-ধামকি দেওয়া শুরু করে। এর কিছুদিন পরে ০১ মার্চ সন্ধ্যায় আব্দুর ছত্তার, নুরুল হক সরদার, স্থানীয় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান স্বপনসহ তাদের লোকজন জোর পূর্বক আমাদের বসত ঘরে তালা লাগিয়ে দেয়। তখন স্থানীয় ১ নং ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু তাদের পক্ষে অবস্থান নেয়। বিষয়টি শরনখোলা থানায় জানালেও কোন অভিযোগ গ্রহন করেনি। পরে র্যাব-৬, খুলনার অধিনায়ক বরাবর অভিযোগ দায়ের করি। পরে বাগেরহাট পুলিশ সুপারের হস্তক্ষেপে শরনখোলা থানা পুলিশ বসত ঘরের তালা খুলে দেয়।কিছু দিন যেতে না যেতেই ১৫ মার্চ ২০১৭ সালে হঠাৎ বিকালে আব্দুর ছত্তার ও নুরুল হক সরদাররা ৫০-৬০ জন লোক নিয়ে আমার বাড়ির চার পাশ ঘিরে ফেলে। তারা আমাকে, আমার দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে টেনে হেচড়ে ঘর থেকে বের করে দেয় এবং মারধর করে। এক পর্যায়ে বাড়িতে থাকলে প্রানে মেরে ফেলবে বলে সন্ত্রাসীরা হুমকি প্রদান করে। আমরা প্রানের ভয়ে পাশ^বর্তী মালসায় পরিবার নিয়ে আশ্রয় গ্রহন করি। তারা আমাদের ঘরে থাকা সকল আসবাবপত্র, স্বর্নালংকার, নগদ টাকাসহ সকল মালামাল লুট করে এবং ৩ একর ঘের থেকে চিংড়ি ও সাদা মাছ আনুমানিক ১০ লক্ষ টাকাসহ সর্বমোট ২৫ লক্ষ টাকার ক্ষতি করে।এরপর থেকে আর বাড়ি যেতে পারিনি। ৮ বছর প্রবাসে (সৌদি আরব) থেকে অল্প অল্প করে যা কিছু উপার্জন করেছি সব কিছুই তারা ধ্বংস করে দিয়েছে। আমি কোথাও কোন প্রতিকার পাইনি। তাদের ভয়ে আমরা ঠিক ভাবে রাস্তায় চলাচল করতে পারিনি। এখনও তারা আমাদের জমিটি দখলে রেখেছে। আমি এই জমি ফেরত চাই। শেষ বয়সে ছেলে-মেয়ে পরিবার পরিজন নিয়ে বাপের ভিটায় থাকতে চাই বলে কান্নায় ভেঙ্গে এই বৃদ্ধ।এদিকে ওই প্রবাসীর অভিযোগ অস্বীকার করে দফাদার আব্দুর ছত্তার বলেন, আমরা কারও জমি দখল করিনি। নুরুল হক সরদার ও আমাদের এই জমির কাগজপত্র রয়েছে। আব্দুল লতিফ শরীফ মিথ্যা অভিযোগ করেছেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বাগেরহাটে প্রবাসীর বসত বাড়ি ও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
-
Reporter Name - আপডেট টাইম : 06:44:52 pm, Tuesday, 3 September 2024
- 277 বার
Tag :
সংবাদ সম্মেলন
জনপ্রিয় সংবাদ



















