Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে-জিওসি মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:49:13 pm, Thursday, 5 September 2024
  • 74 বার

জেলা প্রতিনিধি,বাগেরহাট

বাগেরহাটে বরিশাল সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা বলেছেন, জেলা প্রশাসন থেকে অস্ত্র ইস্যু হয়েছে। জেলা প্রশাসনের কাছে তথ্য আছে কতটি অস্ত্র জমা হয়েছে, কতটি হয়নি। যত অবৈধ অস্ত্র আছে অভিযান চালিয়ে সেসব অস্ত্র উদ্ধার করা হবে। আপনারা তথ্য দিবেন এলাকায় কারা সন্ত্রাসী, কারা মাদক ব্যবসায়ী, কারা অস্ত্র ব্যবসায়ী। এখন যদি আপনারা তথ্য না দেন, তাহলে ওই অস্ত্র আপনাদের বুকে বিধবে। তবে তথ্য দেওয়ার বিষয়ে নিরপেক্ষ থাকবেন। আমরা দেশটাকে ক্লিন করতে চাই, আপনারা আমাদের সহযোগিতা করবেন।বৃহস্পতিবার দুপুরে শহরের সার্কিট হাউসে বাগেরহাট জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, বিভিন্ন দল করে সুবিধা নিয়েছেন, তারা ধ্বংস হয়েছে। এখন দলের বাইরে বের হয়ে দেশের কথা চিন্তা করতে হবে। দেশটাকে শান্তিতে রাখতে হবে। আর শিক্ষার্থীরা অনেক কাজ করেছেন। কিন্তু এখন তাদের পড়াশুনা করতে হবে। সকল শিক্ষার্থীদের পড়াশুনায় মনযোগ দেওয়ার আহবান জানান এই সেনা কর্মকর্তা।মতবিনিময় সভায় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন, পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলামসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত গনমাধ্যমকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় তুলে ধরেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে-জিওসি মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা

আপডেট টাইম : 05:49:13 pm, Thursday, 5 September 2024