Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে

বাগেরহাটে দিন দুপুরে সাংবাদিকের বাড়িতে দরজা কেটে দুর্র্ধর্ষ চুরি

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:15:46 pm, Thursday, 5 September 2024
  • 206 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে দরজা কেটে সালমান মুহাইমিন নাগরিক টিভির ভিডিও জার্নালিস্ট ও দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি এবং দৈনিক ভোরের কাগজ এর শহর প্রতিনিধির বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০:৩০ থেকে ১২:৩০ এর সময় এই চুরির ঘটনা ঘটে। সাংবাদিক সালমান মুহাইমিন এর মাতা বেগম সুফিয়া জানান চুরির সময় বাড়িতে কেউ ছিলনা। খুবই অল্প সময়ের মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে। এই বাড়িতে আমরা তিনজন থাকি। আমার স্বামী মোঃ ফারুক হোসেন পেশায় আইনজীবি তিনি চুরির সময় বাগেরহাট জেলা জজ কোর্টে অবস্থান করছিলেন। এবং আমার ছেলে সালমান কিছু কাজের জন্য শহরের বাইরে আছে। আমি শারীরিকভাবে অসুস্থ। আনুমানিক সকাল ১০:১৫ টা এর দিকে আমি বাসার কিছু সামনে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে প্রেশার মাপার জন্য যাই। সেখান থেকে বের হয়ে এক প্রতিবেশীর বাসায় কিছু সময় অবস্থান করে বাড়িতে ফিরে দেখতে পাই দরজা ভাঙ্গা, সবকিছু লন্ডভন্ড হয়ে আছে। আলমারির মধ্যে আমার মেয়ের বিয়ের জন্য ও আমার নিজের স্বর্ণ ছিল আনুমানিক ৭/৮ ভরি ও আমার স্বামীর ও আমার মেয়ের বিবাহের জন্য গচ্ছিত প্রায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার নগদ টাকা ছিল তার কিছুই নেই সবকিছুই নিয়ে গেছে। আমার একটি অ্যান্ড্রয়ওয়েড মোবাইল ফোন ছিল চার্জে দেওয়া তাও নিয়ে গেছে।
সাংবাদিক সালমান মুহাইমিন এর পিতা মোঃ ফারুক হোসেন জানান, এ বিষয়ে তৎক্ষণাৎ থানায় অবগত করেছি, পুলিশ এসে দেখে গেছে এবং তারা থানা একটি দরখাস্ত দিতে বলেছে। আমি এ বিষয়ে অতি দ্রুত থানায় লিখিত অভিযোগ করব। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, ঘটনা শুনেছি খোঁজখবর চলছে। লিখিত অভিযোগ দিতে বলেছি। অতি দ্রæত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার

বাগেরহাটে দিন দুপুরে সাংবাদিকের বাড়িতে দরজা কেটে দুর্র্ধর্ষ চুরি

আপডেট টাইম : 07:15:46 pm, Thursday, 5 September 2024