Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রামপালে পর্ণগ্রাফি আইনের মামলা করায় বাদীকে হুমকি

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:09:46 am, Friday, 6 September 2024
  • 170 বার
বাগেরহাট প্রতিনিধি
রামপালে পর্ণগ্রাফি আইনে মামলা করায় বাদীকে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী হাসিবুর রহমানসহ তার পরিবার। জানা গেছে, রামপাল সদরের ওড়াবুনিয়া গ্রামের গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে কতিপয় সন্ত্রাসী। চাদাঁ না পেয়ে হুমকি দিয়ে গৃহবধূকে ব্লাক মেইল করে অশ্লীল ছবি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এ ঘটনার অভিযোগে পর্ণগ্রাফি আইনে বাগেরহাটের আমলি আদালতে বাদী ৫ জনকে আসামী করে গত ইং ২১-০৫-২০২৪ তারিখ ৩৩/২৪ নং পিটিশন মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত রামপাল থানাকে এফআইআর এর নির্দেশ দেন। রামপাল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সদরের মালেক শেখের ছেলে প্রধান আসামি হাসান শেখ (৩৫) কে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।
জানা গেছে, উপজেলা সদরের হাসিবুর রহমানের স্ত্রী (২০) কে ফুসলিয়ে ও ভয়ভীতি দিয়ে তার সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে ওই যুবক। একপর্যায়ে কৌশলে ওই গৃহবধূর গোপনীয় স্থির চিত্র ও ভিডিও চিত্রধারণ করে। পরে আসামীরা ৫ লক্ষ টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে আসামীরা যোগসাজশে টিকটক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও ছেড়ে দেয়। এতে বাদী ও ভিকটিমের সামাজিকভাবে মানসম্মানের হানি ঘটে। চাঁদার টাকা না দেওয়ায় আসামি হাসান শেখ, আ. মালেক শেখ, আবু তালেক শেখ, আবু দাউদ শেখ ও সাইদ শেখ হুমকি দিতে থাকে। এতে বাদী ও ভিকটিম ভীত হয়ে পড়ে। তারা জানান, বিগত সময়ে তাকে বিভিন্ন হয়রানিমূ্লক মামলা করলেও পুলিশ তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়। নতুন করে আরো মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। তিনি বাগেরহাট জেলা পুলিশ সুপার ও রামপাল থানা পুলিশের নিরাপত্তা দাবী করেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

রামপালে পর্ণগ্রাফি আইনের মামলা করায় বাদীকে হুমকি

আপডেট টাইম : 04:09:46 am, Friday, 6 September 2024