Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে

পুলিশ কোন দলের না, পুলিশ রাষ্ট্রের-পুলিশ সুপার তৌহিদুল আরিফ

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:37:07 pm, Saturday, 7 September 2024
  • 219 বার

আল আমিন খান সুমন,বারেহাট

বাগেরহাটে নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেছেন, পুলিশ কোন দলের না, পুলিশ রাষ্ট্রের। পুলিশ তার আইন ও নিয়ম অনুযায়ী জনগণের সেবা করবে। সেই সাথে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করবে। কোন অপরাধী ছাড় পাবে না। বাগেরহাটকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।শনিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।পুলিশ সুপার আরও বলেন, সাংবাদিকরা হলেন পোশাক ছাড়া পুলিশ। পুলিশ যেমন অপরাধ দমনে কাজ করে, সাংবাদিকরা তার লেখনির মাধ্যমে অপরাধীদের তথ্য প্রকাশ করে। বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। বাগেরহাটের অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।এ সময়, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ রানা, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি নীহার রঞ্জন সাহা, আহসানুল করিম, বাবুল সরদার, দেলোয়াপর হোসেন, প্রেসক্লাবের কোষাধক্ষ মাসুদুল হক, সাংবাদিক ইয়ামীন আলী তরফদার রবিউল ইসলামসহ বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা রক্ষা,মাদক,গ্রাম্য দলাদলি,সড়কের শৃঙ্খলা,চুরি, সদর থানা দালাল মুক্তসহ নানা বিষয়ে নবাগত পুলিশ সুপারের নিকট তুলে ধরে তা সমাধানের প্রতি জোর দাবী জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার

পুলিশ কোন দলের না, পুলিশ রাষ্ট্রের-পুলিশ সুপার তৌহিদুল আরিফ

আপডেট টাইম : 05:37:07 pm, Saturday, 7 September 2024