Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বীর মুক্তিযোদ্ধা, সন্ধান মেলেনি দুই দিনেও

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:13:13 pm, Saturday, 14 September 2024
  • 221 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে দুই দিনেও সন্ধান মেলেনি মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হওয়া বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান (৭২) ‘র। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত নিখোঁজ মুক্তিযোদ্ধার সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।এর আগে বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) বিকেলে ৪ টা দিকে মধুমতি নদীর মোল্লাহাট উপজেলার গিরিশনগর খেয়া ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান । নিখোঁজ বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান মোল্লাহাট উপজেলার কদমতলা গ্রামের মৃত আব্দুল হাই শেখের ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমানের মেয়ে ফারহান ইসরাত শাওন বলেন, বাড়ির সামনে মধুমতি নদীতে আব্বু গোসল করতে যায়। পানির স্রোতে ভেসে যায়, তখন কাছেই ছিলেন নৌকা ও মাঝি, ওই মাঝিকে শিশুরা  বলছিল স্রোতে ভেসে যাওয়া লোককে নৌকায় তুলতে, কিন্তু মাঝি তাকে উদ্ধার করেনি।এরপর শিশুরা একসাথে সাঁতরে এগোচ্ছিল, তখন সামনে বেশি স্রোতে তারাও ভেসে তলিয়ে যাওয়ার আশঙ্কায় কুলে ফিরে আসে এবং ডাক চিৎকার করে। ততক্ষণে ভেসে যায় আব্বু। তখন নাকি শেষ বারের মতো হাত তুলে উদ্ধারের ইশারা করে তলিয়ে যায়।এ ঘটনায় শিশুরা ওই মাঝির প্রতি ক্ষোভ প্রকাশ করেন। প্রশাসন ও ডুবুরিদের মাধ্যমে আমি আমার বাবার সন্ধান চাই। মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফ আমিনুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান মধুমতি নদীতে গোসল করতে নেমে স্রোতে ডুবে যায় এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই উদ্ধার অভিযান চালানো হয়। এছাড়া খুলনা থেকে অভিজ্ঞ ডুবুরিরা দলের সহযোগিতায় নদীতে তল্লাশি কাজ করা হয়। এখনও সন্ধান মেলেনি বলে জানান ওই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বীর মুক্তিযোদ্ধা, সন্ধান মেলেনি দুই দিনেও

আপডেট টাইম : 06:13:13 pm, Saturday, 14 September 2024