মোংলা প্রতিনিধি,
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বিসিজি বেইস মোংলা কর্তৃক মোংলা পোর্ট পৌরসভা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে উক্ত এলাকা হতে যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন (৩৫) কে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সাদ্দামের দেয়া তথ্য অনুযায়ী কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে ০১ টি অবৈধ বিদেশী শটগান, ০১টি অবৈধ বিদেশী একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, ০২ রাউন্ড ফাঁকা কার্তুজ, নগদ ১ লক্ষ টাকা সহ তার বড় ভাই ফিরোজ আহমেদ (৩৭) কে আটক করে।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম -উল হক বলেন, জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়ায় সকল আলামতসহ মোংলা থানায় হস্থান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















