নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে সপ্তাহব্যাপি বৃক্ষ মেলা শুরু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে সামাজিক বন বিভাগের আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়।পরে মাঠ থেকে একটি বর্নাঢ্য শোভযাত্রা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে পুনরায় অডিটোরিয়ামে এসে শেষ হয়। জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. ফখরুল হাসান।এসময় আরও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ প্রমুখ। শোভাযাত্রা ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন। শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। মেলায় ১৪টি স্টল অংশগ্রহন করেছেন। ৫ অক্টোবর সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা শেষ হওয়ার কথা রয়েছে।
Dhaka
,
Tuesday, 3 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে সপ্তাহ ব্যাপি বৃক্ষ মেলা শুরু
-
Reporter Name - আপডেট টাইম : 06:25:46 pm, Sunday, 29 September 2024
- 479 বার
Tag :
বৃক্ষ মেলা শুরু
জনপ্রিয় সংবাদ










