বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশে আসা ২১টি দেশের সেনাবাহিনীর ৭৫ পদস্থ কর্মকর্তা সুন্দরবনের করমজল ভ্রমণ
করেছেন। বুধবার তারা করমজলে আসেন।করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত
কর্মকর্তা মো. আজাদ কবির বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান।
তিনি বলেন, বিশেষ প্রশিক্ষণে করমজলে আসা পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা,কুয়েত, কাতার ও নেপালসহ ২১টি দেশের সেনাবাহিনীর ৭৫ ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। এসব কর্মকর্তাদের কয়েকজনের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও আছেন।
তিনি আরও বলেন, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও
তাদের পরিবারসহ মোট ৮৫ সদস্যবিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের দল বিশেষ প্রশিক্ষণ সফরে
করমজল ভ্রমণ করছেন। এসব কর্মকর্তার সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য ২৯ সেপ্টেম্বর খুলনা নৌ অঞ্চলের অধিনায়কের পক্ষে লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মাহমুদুল হাসান সই করা একটি চিঠিও দেওয়া হয়।ওই চিঠিতে সফরে আসা বিদেশি সেনাবাহিনীর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দর্শনীয় স্থানগুলো প্রদর্শন ও ইংরেজি ভাষায় ধারাভাষ্য, জরুরি প্রয়োজনে চিকিৎসাসেবা দেওয়ার জন্য রুমের ব্যবস্থাকরণ, প্রক্ষালন ও তৎসংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয়।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
সুন্দরবনে ২১ দেশের সেনাবাহিনীর ৭৫ কর্মকর্তা
-
Reporter Name - আপডেট টাইম : 07:58:41 pm, Thursday, 3 October 2024
- 176 বার
জনপ্রিয় সংবাদ










