বাগেরহাট প্রতিনিধি
হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে বিভিন্ন পূজা মন্দিরে শুভেচ্ছা বিনিময় করেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা।শুক্রবার বিকাল থেকে গভির রাত পর্যন্ত তিনি বাগেরহাট সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন দূর্গামন্দিরে গিয়ে বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন কমিটির নেতবৃন্দ সহ পূন্যার্থীদের সাথে মতবিনিময় করেন।জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা বলেন, গত ১৬ বছর আপনারা দেখেছেন একটি সরকার ছিল। যারা নিজেদের সংখ্যালঘু সম্প্রদায়ের বন্ধু বলতো। মুখে বন্ধু বললেও বাস্তবে তারা তাদের কোনো সেবা দেইনি এবং সেবা করেনি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি মানুষের ধর্মীয় উৎসবের অধিকার রয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই এই দেশ আমাদের সবার, ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। পূজা মন্দিরে পরিদর্শন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন, মাসুদুর রহমান মাসুদ, রাহান যোয়ারদার, এস কে বদরুল আলম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: সুমন পাইক, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল সহ জেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে দুর্গাপূজায় যুবদল নেতার শুভেচ্ছা বিনিময়
-
Reporter Name - আপডেট টাইম : 04:37:50 pm, Saturday, 12 October 2024
- 406 বার
Tag :
দুর্গাপূজায় যুবদল নেতা
জনপ্রিয় সংবাদ




















