Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটে মসজিদের জায়গা দখলে নিতে মামলার প্রতিবাদে মুসল্লীদের বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:23:19 pm, Friday, 18 October 2024
  • 335 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা জামে মসজিদের জমি দখলে নিতে আদালতে মামলা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মুসল্লীরা। শুক্রবার (১৮ অক্টোবর) জুমআর নামাজের পরে সহস্রাধিক মুসল্লী ও এলাকাবাসী ফলতিতা মৎস্য আড়তের সামনে এই বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, মসজিদ কমিটির সভাপতি শেখ আব্দুল আউয়াল, খতিব মুফতি দেলোয়ার ইউসুফ, বিএনপি নেতা শেখ  ইফতেখার আহমেদ পলাশ, অধ্যাপক মোবাশ্বের হোসেন, কাজী মইনুদ্দিন মেরু, সুমন মীর, সৈয়দ অলিউল আলম, সৈয়দ তৌফিকুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, ১৯৯৯ সালে রুমানা খন্দকার নামের এক ব্যক্তি ফলতিতা মৎস্য আড়ৎ এলাকায় ফলতিতা বটতলা জামে মসজিদের নামে ৩৩ শতক জমি দলিল করে দেন।কিন্তু ২০০১ সালে খুলনা-মাওয়া মহাসড়ক নির্মানের সময় মসজিদের ২১ শতক জমি অধিগ্রহন করা হয়। পরে সরকারি জমিতে মসজিদ নির্মান করে নামাজ আদায় করা হত। আর মসজিদের ১০ শতাংশ জমি মূলঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌহিদুল ইসলাম পাপলুর জমির পাশে হওয়ায় সে জোর করে  ভোগ দখল করতেন। স্থানীয়দের তিনি বোঝাতেন মসজিদের সকল জমি অধিগ্রহন হয়েছে। পরে ২০২২ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমরা মসজিদের জমি বুঝে নেই এবং নামজারি করানো হয়। গেল ১১ অক্টোবর প্রথম ওই মসজিদে জুমআর নামাজ আদায় করা হয়েছে। কিন্তু সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌহিদুল ইসলাম পাপলু এখনও অবৈধভাবে মসজিদের জমি ভোগ দখল করার জন্য আদালতে মামলা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি পাপলুর শাস্তি দাবি করেন মুসল্লীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটে মসজিদের জায়গা দখলে নিতে মামলার প্রতিবাদে মুসল্লীদের বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : 07:23:19 pm, Friday, 18 October 2024