বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিশ্ব শোভন কর্ম দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে সমাবেশ ও পথ নাটক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ক্রিয়ান এইড বাংলাদেশ এর সহযোগিতায় ও কর্মজীবী নারী’র আয়োজনে জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের খোটখাজুড়া প্রথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মজীবী নারী’র প্রকল্প সম্বনয়ক আমেনা রিনার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লখপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলী আহমেদ, ইউপি সদস্য খুকু মনি, বিশিষ্ট সমাজ সেবক আলীম আল রাজ, মোঃ আলী হোসেন, কর্মজীবী নারী’র প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ, কর্মজীবী নারী’র ফিল্ড অফিসার মাহনুর আক্তার মিম, রাজীব কুমার সাহা। এছাড়া অনুষ্ঠানে শিক্ষক, কিশোর-কিশোরী, নারী উদ্যোক্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও কৃষি এবংমৎস্য নারী শ্রমিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথ নাটক শেষে পুরুস্কার বিতারণ করা হয়।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















