Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে

বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্যান চালককে কুপিয়ে জখম

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:00:25 pm, Saturday, 19 October 2024
  • 171 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে ভ্যান চালককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ মসজিদের পার্শ্বের স্টান্ডে। হামলায় আহত মোঃ রেজাউল সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের মৃত শেখ আব্দুল মালেকের ছেলে। অভিযুক্ত এমএম শোয়াইব ইসলাম ষাট গম্বুজ মসজিদের মোড়ে অবস্থিত আপ্যায়ন রেস্টুরেন্টের মালিক। ভুক্তভোগী অভিযোগে জানান, শুক্রবার (১০ই অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে ষাট গম্বুজ মোড়ের স্টান্ডে রাস্তার পাশে নিজাম গরু বিক্রি করছিল। তখন আমি নিজামকে বলি এইখানে গরু বিক্রয় করলে আমাদের ভ্যান রাখার জায়গা থাকে না, এক পর্যায়ে নিজাম জানায় আগামী হাট থেকে খাট সরিয়ে রাখব। কথা শেষ হতেই হঠাৎ আপ্যায়ন রেস্টুরেন্টের মালিক সোয়াইব আমার সাথে খারাব আচরন শুরু করে ও তার কাছে থাকা চাপাতি ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এ সময় আমার হাতের আঙ্গুল ভেঙে যায়, মাথা, চোখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে দেয়। স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পাশের দোকানে চা খাইতেছিলাম, হঠাৎ দেখলাম সোয়াইব ভ্যানচালককে ইচ্ছামতো মারধর করছে। আমিসহ স্থানীয়রা বাধা দেওয়ার আগেই মারধরে ভ্যানচালক গুরুতর জখম হয়। অনেক রক্তক্ষরণ ঘটে। পরে আমিসহ স্থানীয়রা দ্রæত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার

বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্যান চালককে কুপিয়ে জখম

আপডেট টাইম : 06:00:25 pm, Saturday, 19 October 2024