চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে
সীরাত মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) বিকেল ৫ টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে এ মাহফিল হয়। মাহফিলে প্রধান
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল টিমের অন্যতম সিনিয়র
সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মানারত ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটির প্রভাষক ও টিভি উপাস্থাপক শিল্পী ওবায়দুল্লাহ তারেক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে
ইসলামী বাগেরহাট জেলা শাখার আমীর রেজাউল করিম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমীর মাওলানা
গাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন বাগেরহাট জেলা শাখার সেক্রেটারী শেখ ইউনুস আলী ও
বাগেরহাট ওলামা বিভাগের সভাপতি এবং কোর্ট মসজিদের খতিব
মাওলানা মোঃ রুহুল আমীন।সীরাত মাহফিল সঞ্চালনায় ছিলেন ওলামা বিভাগ চিতলমারী শাখার সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী ও ইমাম পরিষদের সভাপতিমাওলানা আব্দুল আজিজ।সার্বিক শৃঙ্খলায় ছিলেন চিতলমারী পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ আব্দুল কাদের মুন্সি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী সদরইউনিয়ন সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।ইসলামী সংগীত পরিচালনায় ছিলেন বাগেরহাট খানজাহান আলী শিল্পীগোষ্ঠি। এ সময় সীরাত মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
চিতলমারীতে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল অনুষ্ঠিত
-
Reporter Name - আপডেট টাইম : 05:55:43 pm, Tuesday, 22 October 2024
- 196 বার
জনপ্রিয় সংবাদ




















