জেলা প্রতিনিধি,বাগেরহাট
বাগেরহাট জেলা প্রশাসকের দপ্তরে দেশের বহুল প্রচারিত জনপ্রিয় দৈনিক ইনকিলাব ও
নয়াদিগন্তসহ ৩টি জাতিয় পত্রিকা বন্ধ করে দিয়েছেন খোদ জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান। গত ১৬ অক্টোবর থেকে এই পত্রিকাগুলি তার দপ্তরে দিতে নিষেধ করা
হয়েছে।জেলা প্রশাসকের দপ্তরে পেপার বিলি করা হকাররা এই তথ্য নিশ্চিত করেছেন।
এতে সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।তারা বলছেন, বিগত স্বৈরাচারের বিরুদ্ধে
দৃঢ় অবস্থান নেয়া দৈনিক ইনকিলাব ও নয়াদিগন্ত জেলা প্রশাসকের দপ্তরে বন্ধ করে দেয়া কোন ভাবে মেনে নেয়া যায় না।বাগেরহাট জেলা প্রশাসকের দপ্তরে বেশ কিছুদিন ধরে ১২ টি জাতীয় পত্রিকা দপ্তরে নেওয়া হতো।জেলা প্রশাসকের দপ্তরে পেপার বিলি করা হকার মো: ইব্রাহিম দৈনিক ইনকিলাবের বাগেরহাট জেলা সংবাদদাতাকে জানান, গত ১৬ তরিখ থেকে দৈনিক ইনকিলাব ও নয়াদিগন্তসহ ৩টি জাতীয় পত্রিকা দিতে নিষেধ করা হয়েছে। তার দপ্তরে পত্রিকা দেয়া মোঃ পিন্টু জানান, জেলা প্রশাসেকর দপ্তরে ওই পত্রিকাগুলি বন্ধ করা হয়েছে।জেলা প্রশসকের কার্যালয়ের জেলা নাজির শেখ কামরুল ইসলাম পত্রিকাগুলি বন্ধের সত্যতা নিশ্চিত করে জানান, এটি সম্পূর্ণ জেলা প্রশাসক স্যারের এখতিয়ার। তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি। ২০২৪ এর ৫ আগষ্টের ছাত্র-জনতার আন্দালনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর গত ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন আহম্মেদ কামরুল হাসান।এর আগে জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান অর্থ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। ২০০৬ সালের ২১ আগষ্ট ২৫তম বিসিএস প্রশাসনের ক্যাডার হিসেবে আহম্মেদ কামরুল হাসান সহকারী কমিশনার হিসেবে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। চাকরি জীবনের বিভিন্ন সময়ে তিনি জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম, বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম, জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, আইসিটি বিভাগে কর্মরত ছিলেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় দায়িত্ব পালন করেন। বিগত ১৮ বছরের কর্মজীবনে তিনি সরকারের আইন, নীতি, কৌশল ও উন্নয়ন প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণের অভিজ্ঞতা অর্জন করেছেন। এদিকে বাগেরহাটে জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর আহম্মেদ কামরুল হাসান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিশিষ্টজনদের সাথে দূর্ব্যবহার করেছেন বলে নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তিবর্গ জানান।বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়া দৈনিক ইনকিলাবকে জেলা প্রশাসক তার দপ্তরে বন্ধ করে দেয়া মোটেও দায়িত্বশীল সুলভ আচরনের মধ্যে পড়েনি। এদিকে বাগেরহাটের নেজারত ডেপুটি কালেক্টর তারেক রহমান জানান, জেলা প্রশাসনের দপ্তরের যাবতীয় সিদ্ধান্ত তিনি নেন। এ ব্যাপারে এনডিসি হিসেবে তার কিছুই করার নেই।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট জেলা প্রশাসকের দপ্তরে দৈনিক ইনকিলাব ও নয়াদিগন্তসহ কয়েকটি পত্রিকা বন্ধ, সচেতন মহলে ক্ষোভ
-
Reporter Name - আপডেট টাইম : 09:11:16 pm, Tuesday, 22 October 2024
- 392 বার
Tag :
ইনকিলাব ও নয়াদিগন্ত বন্ধ
জনপ্রিয় সংবাদ




















