বাগেরহাট প্রতিনিধি
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাইটসেভার্স, সিভিল সার্জন ও নার্গিস মেমোরিয়াল কলেজের সহযোগীতায় ও বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের সহযোগীয় এটি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বুধবার (২৩ অক্টোবর) সকালে বাগেরহাট নার্গিস মেমোরিয়াল কলেজের সামনে থেকে র্যালী শুরু হয়ে পূনরায় কলেজের সামনে শেষ হয়। পরে বাগেরহাট নার্গিস মেমোরিয়াল কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট নার্গিস মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আরিফা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডওয়াইফারি কো-অর্ডিনেটর ডাঃ আয়শা আফরোজ অনিকা, সাইটসেভার্স এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল হক, দৃষ্টিদান চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার কাজি সাইদুর রহমান সবুজ, এডিডি ইন্টারন্যাশনাল এর জেলা সমন্বয়কারী মোঃ এহসানুল হক, নার্গিস মেমোরিয়াল কলেজের নার্সিং ইন্সট্রাক্টর নিশীতা আফরোজ নিশী, শ্রাবন্তী সাহা, সাহারাসহ বাগেরহাট নার্গিস মেমোরিয়াল কলেজের বিভিন্ন নার্সিং ইন্সট্রাক্টর ও শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চোখ আমাদের মহামূল্যবান সম্পদ। আর বর্তমানে মোবাইল, কমপিউটার অতিরিক্ত ব্যবহার , ধূলা বালি ও পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য গ্রহন না করবার কারনে খুব অল্প বয়সেই চোখ জনীত নানান সমস্যার সম্মূখীন হতে হচ্ছে। তাই মহামূল্যবান চোখকে রক্ষা করতে হলে সকলের অবস্থান থেকে বেশি সচেতন হতে হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বিশ্বদৃষ্টি দিবস উপলক্ষে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
-
Reporter Name - আপডেট টাইম : 05:58:06 pm, Wednesday, 23 October 2024
- 181 বার
Tag :
বিশ্বদৃষ্টি দিবস
জনপ্রিয় সংবাদ




















