বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ও সিভিল সার্জন ডাঃ জালাল আহমেদের অপসারনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাট জেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপিসহ সকল নেতাকর্মীরা প্রশাসক আহমেদ কামরুল হাসান ও সিভিল সার্জন ডাঃ জালাল আহমেদকে আগামী ৭২ ঘন্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানান। পদত্যাগ না করলে আরো বড় কর্মসূচীর ঘোষনা দেওয়া হবে জানান বক্তারা। এর আগে গত বৃহস্পতিবার সকালে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসার (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান কর্মসূচী উদ্ধোধনি অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ জালাল আহমেদ আওয়ামী লীগের দলীয় শ্লোগান “জয় বাংলা’’ দিয়ে অনুষ্ঠান উদ্ধোধন করেন। এর পর থেকে ফুসে উঠে বাগেরহাট জেলা বিএনপিসহ বিক্ষুদ্ধ জনতা। ঐ দিন রাতেই তার প্রত্যাহার দাবীতে সন্ধ্যায় ঝাড়ু– মিছিল ও প্রতিবাদ সভা করে রবিবার পর্যন্ত সময় বেধে দেন বিক্ষুদ্ধ জনতা। এ সময় বক্তব্য রাখেন, জেলা আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা এ্যাড মোশাররফ হোসেন মন্টু, নাসির উদ্দিন মালেক, ফকির তরিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, শ্রমীক দল নেতা সরদার লিয়াকত আলী, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারন সম্পাদক নার্গিস আক্তার ইভা, জেলা যুব দলের সাবেক সভাপতি হারুনুর রসিদ, সাবেক সাধারন সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সূজন, যুবদল নেতা মনিরুজ্জামান মান্না, ওমর আলী মুন্না, জেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপসহ জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের অপসারনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন, ৭২ ঘন্টার আল্টিমেটাম
-
Reporter Name - আপডেট টাইম : 05:54:34 pm, Sunday, 27 October 2024
- 146 বার
জনপ্রিয় সংবাদ




















