Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

মোংলা বন্দরে দুই জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের সন্ধানে কোস্টগার্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:42:38 pm, Saturday, 2 November 2024
  • 192 বার

বাগেরহাট প্রতিনিধি

মোংলা বন্দরের পশুর চ্যানেলে শুক্রবার দিবাগত রাতে এ গ্যাসবাহী জাহাজের ধাক্কায় একটি কয়লাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় থাকা কাঁকড়া ধরার নৌকায় ৬ জেলে নদীতে পড়ে যায়। তাদের মধ্যে ৫ জনকে উদ্ধার করা গেলেও আব্দুল হাকিম (১৮)নামে নিখোঁজ এক জেলের সন্ধ্যানে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। নিখোঁজ জেলের বাড়ী খুলনার লাউডোব এলাকায়। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোংলা বন্দরে অবস্থানরত বাংলাদেশী পতাকাবাহী ‘এমভি রয়েল ইমেজ’জাহাজ থেকে ৫০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে লইটার জাহাজ এমভি মিজান বন্দর চ্যানল দিয়ে যশোরের নোয়াপাড়া যাচ্ছিলো। এসময় উল্টো দিক থেকে আসা গ্যাসবাহী জাহাজ ‘এমভি এরা স্টার’ কয়লাবহী লাইটার জাহাজটি ধাক্কা দিলে ওই জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হয়। খবর পেয়ে দ্রুত দূঘটনাস্ধসঢ়;ঘলে ছুটে গিয়ে বন্দরের জাহাজ সারথী সেটিকে উদ্ধার করে।তবে এসময় ঢেউয়ের তোড়ে বন্দরের পশুর চ্যানেলে কাঁকড়া ধরা পাঁচজন জেলে নৌকায় থাকা ছিটকে নদীতে পড়ে যায়। এরমধ্যে ৫ জনকে উদ্ধার করা গেলেও আব্দুল হাকিম নামের এক জেলে নিখোঁজ হয়। নিখোঁজ জেলেকে উদ্ধারে শনিবার ভোর থেকে দুর্ঘটনাস্থলসহ পশুর চ্যানেলে অভিযান শুরু করে। তবে বিকাল ৩টা পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধার করা যায়নি। মোংলা  কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) পেটি অফিসার মো. জাকির বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিখোঁজ জেলে আব্দুল হাকিকে উদ্ধারে মোংলা বন্দর কর্তৃক কোস্টগার্ডকে অবহিত করা পর শনিবার ভোর থেকে কোস্টগার্ডের দুইটি টহল বোট উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজজেলের সন্ধ্রান না পাওয়া পর্যন্ত কোস্টগার্ডের দুইটি টহল টিম সার্চ এন্ড রেস্কিউ অভিযান চরিয়ে যাবে। এদিকে গ্যাসের জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ এমভি মিজানের মালিক সোহাগ মোল্লা জানান, দূর্ঘটনার তার লাইটার জাহাজটির বড় ধরনের ক্ষতি হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় সাধারণ ডাইরি করা হয়েছে। তবে বরাদরের পশুর চ্যানেল স্বাভাবিক রয়েছে।নৌযান চলাচলে কোন ধরনের বাধা সৃষ্টি হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোংলা বন্দরে দুই জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের সন্ধানে কোস্টগার্ড

আপডেট টাইম : 08:42:38 pm, Saturday, 2 November 2024