Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

চিতলমারীতে ‘ন্যাড়া মাথার’ গৃহবধুর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:15:18 pm, Wednesday, 6 November 2024
  • 338 বার

চিতলমারী প্রতিনিধি ,বাগেরহাট
বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ হেনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ‘ন্যাড়া মাথার’ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মৃত হেনা আক্তার উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা গ্রামের আরিফ শিকদারের স্ত্রী। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পারিবারিক ও গ্রামবাসি সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী দলুয়াগুনি গ্রামের জাফর শেখের ছেলে সাব্বির শেখের (২২) সাথে ওই গৃহবধূর পরকীয়ার জের ধরে সোমবার (০৪ নভেম্বর) রাতে স্থানীয়রা একটি সালিস বৈঠক করে। পরদিন মঙ্গলবার (০৫ নভেম্বর) সকালে স্বামীর ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো মরদেহ দেখতে পেয়ে গ্রামবাসি পুলিশকে খবর দেয়। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাত হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

চিতলমারীতে ‘ন্যাড়া মাথার’ গৃহবধুর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : 09:15:18 pm, Wednesday, 6 November 2024