নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাল্য বিবাহ সমাজে একটি ক্যান্সারের মত বাসা বেঁধেছে। বাল্য বিবাহের ফলে, পারিবারিক কলহ, মাতৃমৃত্যু, বহু বিবাহ ও বিবাহ বিচ্ছেদ বৃদ্ধি পাচ্ছে। বাল্য বিবাহ প্রতিরোধে আইন রয়েছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বাল্য বিবাহ রোধে কাজ করা হচ্ছে। এরপরেও বাল্য বিবাহ বন্ধ হচ্ছে না। বাল্য বিবাহ প্রতিরোধে সমাজের সর্বস্তরে সচেতনা বৃদ্ধির কোন বিকল্প নেই। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।মঙ্গলবার (১২ নভেম্বর)দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন।জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, ইউনিসেফ খুলনা বিভাগের প্রধান মোঃ আবু নাসের, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, বাগেরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ শামসুদ্দীন মোল্লা, বাগেরহাট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেলা পারভীন, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ শামীম আহসান, জেলা শিশু কর্মকর্তা আছাদুর রহমান, ইউনিসেফের টেকনিক্যাল অফিসার জাওয়াদ আমিন হাসিবসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।সভায় বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে বাল্য বিবাহ প্রতিরোধে গ্রাম পুলিশ ও ইউপি সদস্যদের কাজে লাগানোর পরিকল্পনা করা হয়। বাগেরহাটকে বাল্য বিবাহমুক্ত করতে একসাথে কাজ করার ঘোষনা দেন উপস্থিত অতিথিগণ।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনার কোন বিকল্প নেই
-
Reporter Name - আপডেট টাইম : 06:02:53 pm, Tuesday, 12 November 2024
- 271 বার
Tag :
বাল্য বিবাহ প্রতিরোধে
জনপ্রিয় সংবাদ




















