জেলা প্রতিনিধি, বাগেরহাট
সুন্দরবন থেকে ২ টি এক নলা বন্দুক ও ৪ রাউন্ড গুলিসহ ডাকাতদল আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা(৪২) ও তার সহযোগী মোঃ আলমগীর মীর (২৮) কে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সুন্দরবনের ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক আসাবুর সানা ও মোঃ আলমগীর মীর খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের বাসিন্দা।কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা, লেঃ কমান্ডার মোঃ শামসুল আরেফীনজানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা ও তার সহযোগী মোঃ আলমগীর মীরকে ২ টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ সহ আটক করা হয়।আসাবুর দীর্ঘদিন যাবৎ সুন্দরবন সংলগ্ন এলাকা হতে জেলেদের অপহরন করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে দাকোপ থানায় ১টি অবৈধ অস্ত্র মামলা ও ২ টি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্থান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
সুন্দরবনের ডাকাত সরদার আসাবুর সহযোগীসহ আটক, ২টি অস্ত্র ও গুলি উদ্ধার
-
Reporter Name - আপডেট টাইম : 06:05:20 pm, Tuesday, 12 November 2024
- 114 বার
Tag :
অস্ত্র ও গুলি উদ্ধার
জনপ্রিয় সংবাদ




















