Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

ভূমি সম্পর্কিত বিষয়াদি নিয়ে সকল বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভায় ভূমি উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:05:58 pm, Sunday, 17 November 2024
  • 286 বার
 প্রানের বাগেরহাট ডেক্সে
স্থানীয় পর্যায়ে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কর্মকান্ড নিবিড় তদারকি ও সমন্বয় সাধনের নির্দেশে ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বিভাগীয় কমিশনাদেরকে মাঠ পর্যায়ে স্বচ্ছ ,জবাবদিহিমূলক ও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতকরণে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি স্থানীয় পর্যায়ে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কর্মকান্ড নিবিড় তদারকি ও সমন্বয় সাধনের নির্দেশনা দিয়েছেন। তিনি আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সম্পর্কিত বিষয়াদি নিয়ে সকল বিভাগীয় কমিশনারদের সাথে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন।ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এঁর সভাপতিত্বে এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবগণ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।ভূমি উপদেষ্টা বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিয়ে  অধিকাংশ মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। সেবা প্রার্থী মানুষকে অনলাইনে নামজারি, হোল্ডিং নম্বর, ভূমি  কর ও দাখিলা পদ্ধতিসহ সরকারের চলমান ডিজিটাইলেজেশন কার্যক্রম বিষয়ে ব্যপকভাবে সচেতন করতে হবে। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত যুগোপযোগী প্রশিক্ষণদান কর্মসূচি অব্যাহত করার ওপর গুরুত্বারোপ করেন।পরে ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এলাম্‌স কর্মসূচি আয়োজিত রাজধানীর তেজগাঁও, গুলশান, ক্যান্টনমেন্ট ও মোহাম্মদপুর থানা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য তেজতুরী বাজার  মডেল শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
এ এস এম সালেহ আহমেদ বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) পরিশোধে তেজতুরী বাজার মৌজাকে পাইলটিং এর আওতায় আনা হয়েছে। এ কার্যক্রমে ভূমি মালিকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এ কার্যক্রমের সুফল পর্যায়ক্রমে ঢাকা জেলার ১৯ টি সার্কেলের সব মৌজায় বাস্তবায়ন করতে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে উদ্বোধনকৃত মডেল মৌজা হতে প্রাপ্ত অভিজ্ঞতালব্দ জ্ঞান কাজে লাগাতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ভূমি সম্পর্কিত বিষয়াদি নিয়ে সকল বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভায় ভূমি উপদেষ্টা

আপডেট টাইম : 05:05:58 pm, Sunday, 17 November 2024