Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

ডা.শর্মী রায়কে চিতলমারীতে যোগদান না করার দাবি স্থানীয়দের

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:16:04 pm, Sunday, 17 November 2024
  • 172 বার

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে সদ্য বদলী হওয়া ডা. শর্মী রায়কে যোগদান না করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রোববার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে তারা ডা. শর্মী রায়কে যোগদান করতে না দেওয়ার জন্য দাবী জানান। পরে বিক্ষুব্ধ জনতা ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন তালুকদারের সাথে দেখা করলে তিনি উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি জানানোর আশ্বাস দেন। এর আগে গত ১৪ নভেম্বর দুপুর ৩ টায় সাধারন শিক্ষার্থী ও স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু স্টাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চত্ত¡রে চিতলমারীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে ডাক্তার শর্মী রায়কে যোগদানের না করার জন্য মিটিং-মিছিল ও মানবন্ধন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সাল থেকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার মামুন হাসানের বিরুদ্ধে ২০ আগস্ট দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ হয়। তখন কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের দাবী মেনে নিয়ে মো. মামুন হাসানকে চিতলমারী থেকে প্রত্যাহার করেন। সম্প্রতি ডা. মামুন হাসানকে ফরিদপুরের মধুখালী উপজেলায় বদলি করা হয়েছে। চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদটি দীর্ঘ তিন মাস শূণ্য রয়েছে। কর্তৃপক্ষ সেই শূণ্য পদে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায়কে পদায়ন করেছেন।চিতলমারীর বাসিন্দা আ. আজিজ, মো. মামুন ও মো. কাওসার আলীসহ অনেকে বলেন, ‘ডা. শর্মী রায়ের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মোড়েলঞ্জের লোকজন ঝাড়– মিছিল ও তার বদলীর খবরে মিষ্টি বিতরণ করেছে। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০ আগস্ট চিতলমারীর সম্মিলিত ছাত্র জনতা ডা. মামুন হাসান নামের এক দূর্নীতিবাজকে তাড়িয়েছে। এখন পুনরায় আরেক দূর্নীতিবাজ এখানে যোগদান করুক তা আমরা চাই না।’স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শর্মী রায় বলেন, ‘১৩ নভেম্বর চিতলমারীতে বদলীর আদেশ পাই। শুনেছি চিতলমারীর মানুষ আন্দোলন করছে। তারা যদি আমাকে গ্রহণ করতে না চায় তাহলে আমি যাব না। সুযোগ পেলে চিতলমারীবাসির সেবা করব।’চিতলমারী উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন তালুকদার বলেন, ‘ডা. শর্মী রায়ের চিতলমারীতে যোদানের খবর শুনে বিভিন্ন মানুষ মিটিং, মিছিল ও মানববন্ধন করেছে। রোববার বেলা সাড়ে ১১ টায় স্থানীয়রা তার যোগদান না করার জন্য স্থানীয়রা কমপ্লেক্স চত্ত¡রে এসে বিক্ষোভ ও দাবী জানিয়েছে। আমি বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ডা.শর্মী রায়কে চিতলমারীতে যোগদান না করার দাবি স্থানীয়দের

আপডেট টাইম : 04:16:04 pm, Sunday, 17 November 2024