বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ‘দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে কার্যকর যোগাযোগ স্থাপন এবং অনুসন্ধান, উদ্ধার ও নিরাপদ স্থানান্তর বিষয়ক প্রশিখণ সম্পন্ন। প্রশিক্ষণটি বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনাশীপ (বিপিপি) কার্যক্রমের এর আওতায় বিল এন্ড মিলিন্ডা গেইটস্ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস (এডিপিসি) এর কারিগরী সহায়তায় বাস্তবায়িত ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিপিপি মোবিলাইজেশন ডেস্ক হতেপরিচালিত এবং বাস্তবায়নে জেলা পর্যায়ের সন্ময়ে নাহাবের সহযোগী সংগঠনরুপান্তর সার্বিক সহায়তা প্রদান করেন।অংশগ্রহণকারীরা যে সকল বিষয়ে জ্ঞান, যোগ্যতা ও স্পষ্ট ধারণা এবং ব্যবহারিক দাতা অর্জন করে তার উল্লেখযোগ্য হলোঃ প্রতিবন্ধিতা, প্রতিবন্ধী ব্যক্তি ও ধরন, প্রতিবন্ধী ব্যক্তিদের দুর্যোগঝুঁকি ও বিপদাপন্নতা,দুর্যোগঝুঁকি হ্রাসে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভূক্তকরণের প্রতিবন্ধকতাসমূহ ও অন্তর্ভূক্তকরণের কৌশল, জাতীয় ও আন্তর্জাতিকচালিকাশক্তিসমূহ, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন – ২০১৩ ও প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিধিমালা -২০১৫ এবং দুর্যোগ ব্যবস্থাপনা আইন -২০১২এর সহ প্রয়োজনীয় বিষয়গুলো, স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ সতর্ক বার্তা ও সতর্ক সংকেত প্রচারের কৌশল, দুর্যোগে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, অটিজম ব্যক্তি, ডাউন সিন্ড্রোম ব্যক্তি, বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তি, শ্রবণ ও বাক্ প্রতিবন্ধী ব্যক্তি, মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধী ব্যক্তি ইত্যাদি ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যা এবং অনুসন্ধান, উদ্ধার ও স্থানান্তর কৌশল এবং বাংলা ইশারা ভাষা ও ইশারা ভাষার বৈশিষ্ট্য, মৌলিক উপাদান (হাতের আকৃতি, হাতের অবস্থান, তালুর অবস্থান, হাতের নির্দেশনা ও হাতের নড়াচড়া) ও দুর্যোগ সম্পর্কিত ইশারা শব্দ, ইশারা ব্যবহার করে যোগাযোগ স্থাপন করা ইত্যাদি। ডি আর আর কনসাটেন্ট মোঃ আনিসুর রহমান বলেন, ১৯৯৮ সালের বন্যার সময় দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে ১ম বিবেচনা করা হয়। বর্তমানে বিভিন্ন অবকাঠামো নির্মাণে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে গুরুত্ব দেয়া হয়, যা আগে বিবেচনাই করা হতো না। প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক ম্যাপিং ও পরিসংখ্যান নিশ্চিত করতে পারলে ও সংশিষ্ট সকলের সহযোগিতার মাধ্যমে এইবিষয়ে সেবা গ্রহণ ও প্রদান আরও সহজ হবে এবং এতে সংশিষ্ট সকল পর্যায়ের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের অনুসন্ধান, উদ্ধার ও নিরাপদ স্থানান্তর বিষয়ক কর্মশালা সম্পন্ন
-
Reporter Name - আপডেট টাইম : 06:20:17 pm, Wednesday, 20 November 2024
- 131 বার
Tag :
দুর্যোগে প্রতিবন্ধী
জনপ্রিয় সংবাদ




















