বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে মোরেলগঞ্জে পুর্ব শত্রুতার জের ধরে এক জনকে কুপিয়ে হত্যার ঘটনায় যুবককে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষনা করেন। রায়ের সময় ঘাতক হাসিব সরদার (২৭) আদালতে উপস্থিত ছিলেন।মামলার সংক্ষিপ্ত বিবারনে জানাযায়, ২০২০ সালের ১২ আগষ্ট সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার গড়ঘাটা গ্রামের মফিজ সরদার কুমারখালী বাজার থেকে বাড়ি যাবার পথে ওৎ পেতে থাকা আসামীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মফিজ সরদার স্থানীয় বাবুল হাওলদার হত্যা মামলার স্বাক্ষী দেয়ায় পুর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়। এঘটনার দুদিন পর ওই বছরের ১৪ আগষ্ট নিহত মফিজ সরদারের স্ত্রী রোজিনা বেগম বাদি হয়ে ১৭ জনকে আসামী করে মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে মোরেলগঞ্জ থানার তৎকালীন এসআই আব্দুল কাদের হাসিব সরদারকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির দীর্ঘ শুনানী ও সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আনিত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আদালতের বিচারক ঘাতক হাসিব সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মাহাবুব মোর্শেদ লালন। তিনি এই মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীন কারাদন্ড
-
Reporter Name - আপডেট টাইম : 06:34:34 pm, Thursday, 21 November 2024
- 92 বার
Tag :
যাবজ্জীন কারাদন্ড
জনপ্রিয় সংবাদ




















