Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় বসত ঘর ভাংচুর, নারীসহ আহত – ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:38:53 pm, Tuesday, 26 November 2024
  • 124 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বসত ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষ ও তার সহযোগীদের হামলায় নারীসহ ৩জন আহত হয়েছে বলে জানা যায়। রবিবার বাগেরহাটের কচুয়া উপজেলার ভান্ডারখোলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, ভান্ডারখোলা গ্রামের অনুদেব দাস (৪০) তার স্ত্রী লাকি দাস (৩০) ও ভাই তুষার দাস (৩৪)।অভিযোগে অনুদেব দাস জানান, আমার পার্শ্ববর্তী রাড়িপাড়া ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামের গোবিন্দদাস ও গোবিকান্ত দাসের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। আমরা আমাদের জায়গায় শান্তিপূর্ণ বসবাস করে আসলেও তারা প্রতিনিয়ত আমাদের বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদান করে। রবিবার দুপুর দুইটার দিকে আমি ব্যবসায়িক কাজ শেষ করে বাড়িতে আসলে প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পনা মোতাবেক আমার বাড়িতে বেআইনিভাবে প্রবেশ করে। প্রতিপক্ষ গোবিন্দ দাসের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী আমার বসত ঘর এলোপাতাড়ি কুপিয়ে ভাঙচুর করে। তারা আমাকে লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর যখম করে। আমাকে উদ্ধার করতে আমার স্ত্রী ও ভাই আসলে সন্ত্রাসীরা তাদেরও পিটিয়ে জখম করে। এ সময় তারা আমার কাছে থাকা ব্যবসায়িক ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণে মেরে ফেলার হুমকি দিযে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। পরে স্থানীয় উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। তিনি এ ঘটনার সঠিক বিচার দাবি করেন। এ ঘটনায় পার্শ্ববর্তী রশিদা বেগম জানান, হামলার ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থল এসে দেখি স্থানীয় গোবিন্দ দাস, গোবিকান্ত দাস, বেল্লাল, সোহেল কামাল, সোবহান, ইব্রাহিমসহ ১০/১২ জন লোক অনুদেব দাসের বাড়িতে ঘর ভাঙচুর করছে ও তাকে মেরে অজ্ঞান করে মাটিতে ফেলে রাখছে। আমরা তাদের উদ্ধার করি হাসপাতালে পাঠিয়ে দেই।
এ ঘটনায় অনুদেব দাসের ভাই আহত তুষার দাস জানান, হামলার পর থেকে সন্ত্রাসীরা আমাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। তাদের ভয়ে এখন পরিবারের লোকজন রাস্তায় বের হতে পারে না। এই সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত সকলের শাস্তি দাবি করেন তিনি। এ ঘটনায় কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশেদুল ইসলাম জানান, হামলার ঘটনা শুনেছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় বসত ঘর ভাংচুর, নারীসহ আহত – ৩

আপডেট টাইম : 05:38:53 pm, Tuesday, 26 November 2024