নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র(পি সি) কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে বীর শহীদদের স্মরণে স্মরণসভা অণুষ্ঠিত হয়েছে। কলেজের পক্ষ থেকে আহতদের সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুর রহমান ফারুকীর সভাপতিতে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম। এসময়, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. শিউলী রানী সূত্রধর, জামায়াত নেতা মঞ্জুরুল হক রাহাত, নিজের বিভিন্ন বিভাগের শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাটে নিহত ৭ শহীদের বাবা-মা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা, রাজনৈতিক ব্যাক্তি বর্গ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ও কশিক্ষার্থীরা।
সভায় বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে এতে শহীদ ও আহতদের আত্মত্যাগকে স্মরণ করেন।অধ্যক্ষ অধ্যাপক শেখ জিয়াউল হক, বলেন , “বৈষম্যবিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবসময় সচেষ্ট। আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার শান্তি কামনা করি।”
তিনি বলেন, “আন্দোলনে আহতদের কষ্ট দেখে আমরা গভীরভাবে মর্মাহত। তাদের দ্রæত সুস্থতা কামনা করছি। পরিবর্তিত সময়ের চাহিদা ও সংস্কারকে কাজে লাগিয়ে আমরা একটি বৈষম্যহীন, ন্যায়ের ভিত্তিতে সমাজ গড়ার স্বপ্ন দেখি, যেখানে সবার অধিকার নিশ্চিত হবে।”
এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাটে নিহত ৭ শহীদের অভিভাবকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কলেজ কর্তৃপক্ষ।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাট বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণসভা
-
Reporter Name - আপডেট টাইম : 06:00:07 pm, Thursday, 28 November 2024
- 70 বার
Tag :
শহীদদের স্মরণসভা
জনপ্রিয় সংবাদ




















