বাগেরহাট প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের ৩১দফা দাবী বাস্তবায়ন ও দলীয় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাট পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় শহরের নিউমাকেটস্থ পৌর বিএনপির কায্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন পৌর বিএনপির আহবায়ক এসকেন্দার হোসেন। এসময় তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নাম ভাঙিয়ে কিছু সুবিধাভোগী চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়েছে। শহিদ জিয়ার আদর্শে বিশ্বাসী কোনো জাতীয়তাবাদী দলের কর্মী চাঁদাবাজ ও দখলদারির সাথে লিপ্ত হতে পারে না। দলের নাম ভাঙিয়ে যারা অপকর্ম করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, দলের বিরুদ্ধে গ্রুপিং তৈরি করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এক শ্রেণির কতিপয় পথভ্রষ্টরা বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যেখানেই অনিয়ম ও দুর্নীতি সেখানেই প্রতিরোধ গড়ে গণমানুষের আস্থা অর্জন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।সাবেক সিবিএ নেতা খ. ম. জাহাঙ্গী হোসেনের সভাপতিত্বে ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি শামিম বেগের সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট হিরোক মিনা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন আরিফুল ইসলাম, সরদার নজরুল ইসলাম, মোঃ মুজিবুর রহমান,নূরুল ইসলাম, লিয়াকত হোসেন, রেজাউল করিম গোলে ইজারাদারসহ ওয়ার্ড বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট বিএনপি মতবিনিময় সভা
-
Reporter Name - আপডেট টাইম : 07:25:14 pm, Saturday, 7 December 2024
- 55 বার
Tag :
বিএনপি মতবিনিময়
জনপ্রিয় সংবাদ




















