জেলা প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ যুবককে ৬ মাস করে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, পৌরসভার বারইখালী গ্রামের সালমান মুন্সি(২০), জিউধরা গ্রামের সুমন গাজী(২৭) ও গুলিশাখালী গ্রামের নজরুল গাজী(৩০)। শনিবার (১১নভেম্বর) রাত ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এদেরকে কারাদন্ড দিয়ে পুলিশে সোপর্দ করেন। মোরেলগঞ্জ থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. রাকিবুল ইসলাম এ তখ্য নিশ্চিত করেছেন।এর আগে স্থানীয় সেনাক্যাম্পের একটি টহল দল বয়রাতলা এলাকা থেকে ওই তিন যুবককে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতে তোলেন। এ ছাড়াও সেনাবাহিনীর টহল দল বয়রাতলা এলাকার লুইজা রহমান টুম্পা(৩৪) নামে এক নারীকে ফেন্সডিলসহ আটক করে থানা পুলিশে সোপর্দ করে।এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, দন্ডপ্রাপ্ত ৩ যুবক ও ফেন্সিডিলসহ আটক নারীকে রবিবার বেলা ১১ টার দিকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















