Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে

বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:03:40 pm, Monday, 9 December 2024
  • 62 বার

জেলা প্রতিনিধি ,বাগরেহাট

“দুর্নীতির বিরুদ্বে তারুন্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসটি উদযাপনের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন খুলনা-বাগেরহাট মহাসড়কে এসে মানববন্ধনে মিলিত হয়।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, দুদক ও টিআইবি’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরি চালক ডা. ফখরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস, দুদক, বাগেরহাটের উপ-পরিচালক মোহাঃ মোশাররফ হোসেন, অধ্যাপক চৌধুরি আব্দুর রব, প্রমুখ। বক্তারা বলেন, দুর্নীতি শুধু দেশ ও মানুষের ক্ষতি করে না। যে দুর্নীতি করে সেও পক্ষান্তরে ক্ষতিগ্রস্ত হয়। শুধু সরকারি কর্মকর্তারাই যে দূর্নীতি করে তা নয়, বর্তমানে ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেনিপেশার মানুষ দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছে। নৈতিকতার জায়গা থেকেও দুর্নীতি থেকে দূরে থাকার আহবান জানান বক্তারা।আলোচনা সভা শেষে টিআইবি, বাগেরহাটের আয়োজনে দূর্নীতি বিরোধী একটি সাইকেল র‌্যালী বের করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার

বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

আপডেট টাইম : 06:03:40 pm, Monday, 9 December 2024