জেলা প্রতিনিধি ,বাগরেহাট
বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর)দুপুরে শহরের মিঠাপুকুরে ব্যতিক্রমধর্মী এই আয়োজনের উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস।তিনটি গ্রুপে বিভিন্ন বয়সের ২৪ জন সাঁতারু এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। প্রায় ঘন্টাব্যাপি সাতার প্রতিযোগিতার পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম। জেলা ছাত্রদল নেতা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমেদ, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুর রহমান, বাগেরহাট পৌর বিএনপির সাবেক সম্পাদক সেকেন্দার হোসেন, সদর থানার আহবায়ক ডাঃ হাবিবুর রহমান সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা শেখ মঈন উদ্দিন আহমেদ, ছাত্রদল নেতা আল ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, দীর্ঘদিন বাগেরহাটে কোন খেলাধুলার আয়োজন নেই যার কারণে যুবসমাজ মাদকের দিকে আকৃষ্ট হচ্ছে। ছাত্রদলের উদ্যোগে আজকের এই সাঁতার প্রতিযোগিতাকে কেন্দ্র করে মানুষের মধ্যে চাঞ্চল্য ফিরে এসেছে। যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
শহীদ বুদ্ধিজীবী দিবসে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা
-
Reporter Name - আপডেট টাইম : 05:52:20 pm, Saturday, 14 December 2024
- 211 বার
Tag :
সাঁতার প্রতিযোগিতা
জনপ্রিয় সংবাদ




















