Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া লোহার সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-১

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:56:17 pm, Saturday, 14 December 2024
  • 207 বার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

বাগেরহাটের রামপাল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের (রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের) ১৬টন ৪২৮ কেজি লোহার মোটা পাতসহ ইয়াছিন হাওলাদার (১৯) নামের এক চোর সিন্ডিকেটের সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর একটি দল। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলার ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকা থেকে এ সব মালামাল উদ্ধার করা হয়েছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম আলমগীর কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতার চোর সিন্ডিকেটের সদস্য ইয়াছিন হাওলাদার খুলনার রূপসা উপজেলার ইলাইপুরের আমদাবাদ এলাকার মাইনুল হাওলাদারের ছেলে।এ ঘটনায় ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শিবলী নোমানী বাদি হয়ে শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে মামলা দায়ের করেছেন।ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম আলমগীর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল উপজেলার সুকদাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে হালিম সরদারের ভাঙ্গারীর দোকান থেকে ১৬টন ৪২৮ কেজি লোহার সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল রামপাল তাপ বিদুৎ কেন্দ্রের বলে জানান তিনি। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ভাঙ্গারীর মালিক হালিম সরদার পালিয়ে গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া লোহার সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-১

আপডেট টাইম : 05:56:17 pm, Saturday, 14 December 2024