বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ।বাগেরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামের সঞ্চলনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, নীহার রঞ্জন সাহা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সহ-সভাপতি এস এম রাজ,সহ সাধারন সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, দপ্তর ও গ্রন্থগার সম্পাদক এস এম সামছুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম আমিরুল হক, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক আল আমিন খাঁন, সুমন নির্বাহী সদস্য শেখ হেমায়েত হোসেন, মোঃ ইয়ামীন আলী, আবু সাঈদ শুনু, সদস্য ফকির হাসান আলী, মামুন আহম্মেদ প্রমুখ। বাগেরহাট পুলিশ সুপার বলেন, বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা জন্যই এই আয়োজন। সাংবাদিক ও
পুলিশের সম্পর্ক অত্যন্ত নিবিড়। পুলিশের বন্ধু সাংবাদিক। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায়ে রাখবো। কোন কারণে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে নষ্ট না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। পুলিশ যাতে আরো জনবান্ধব হয়, সেই লক্ষে আমরা কাজ করবো। তিনি আরো বলেন, সাংবাদিক ও পুলিশ একে অন্যের পরিপূরক। দেশের অগ্রগতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অপরাধ নিয়ন্ত্রণ করা ও সাধারন মানুষের আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশিং সেবাকে জনগণের দোড়গোড়ায় পৌছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভার শুরুতে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার
-
Reporter Name - আপডেট টাইম : 05:12:38 pm, Sunday, 15 December 2024
- 212 বার
জনপ্রিয় সংবাদ




















