Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

ঐতিহ্যকে ধরে রাখতে বাগেরহাটে পিঠা উৎসব

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:00:04 pm, Saturday, 21 December 2024
  • 327 বার
বাগেরহাট প্রতিনিধি
বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে রাখতে বাগেরহাটে ২দিন ব্যাপি পিঠা উৎসবের আয়োজন করেছে পর্যাটন ফোরামের।বাঙালি সংস্কৃতিতে শীত ঋতু বিশেষ ভূমিকা জুড়ে আছে। পৌষ ও মাঘ এই দুই মাসে তৈরি হয় নানান জাতের পিঠা। এই পিঠাই আমাদের চিরায়ত সংস্কৃতির একঅবিচ্ছেদ্য অংশ।গ্রামবাংলার মানুষের ঐতিহ্য আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা রকম পিঠা। যান্ত্রিক জীবনে নতুন প্রজন্ম জানে না অনেক পিঠার নাম। গ্রাম-বাংলার বিলুপ্তপ্রায় লোকজ খাবার ধরে রাখা ও নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এমন উৎসবের আয়োজন। শনিবার (২১ডিসেম্বর) বিকালে সুন্দরবন ট্যুরিস্ট ক্লাব ও পথিক ট্রাবেলস এর সহযোগীতায় বাগেরহাট অশি^কা চরন (এ.সি) লাহা টাউন হল প্রাঙ্গরে শুরু হয়েছে ২দিন ব্যাপী শ্রক্র ও শনিবার  পিঠা উৎসব-১৪৩১ (৫-৬পৌষ)। গ্রামীণ এই ঐতিহ্যকে আরও সুন্দর করে তুলতে আয়োজনের সঙ্গে ছিল হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গ্রাম্য লোকগীতি গানের অনুষ্ঠান। দর্শনার্থীদের গানের তালে তালে নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতেছিল। পিঠা নিয়ে স্টল বসেছিল ১০টি।বিভিন্ন স্টলে যেসব পিঠা পাওয়া যাচ্ছে এরমধ্যে উল্লেখযোগ্য ভাপা পিঠা,পুলি পিঠা, তারা পিঠা, পাটিসাপটা পিঠা, লবঙ্গ পিঠা, কলা পিঠা, মালপোয়া,দুধ চিতই পিঠা, পুলি পিঠা (ভাপা) সহ আরও হরেক রকমের পিঠা।২ দিনব্যাপী (শুক্র ও শনিবার) পিঠা উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঐতিহ্যকে ধরে রাখতে বাগেরহাটে পিঠা উৎসব

আপডেট টাইম : 05:00:04 pm, Saturday, 21 December 2024