নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে শীতের মধ্যেও বাগেরহাটে গুড়ি গুড়ি বৃষ্টি
হচ্ছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলায় ১.২ মিলিমিটার
বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হঠাৎ বৃষ্টির ফলে শীতের প্রকোপও বেড়েছে জেলা
জুড়ে।গুড়ি গুড়ি বৃষ্টির সাথে শীত বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন রিকশা চালক,ক্ষুদ্র ব্যবসায়ী, দিন, মজুর ও বোরো চাষীরা।বাগেরহাট শহরের রিকশাচালক অজিয়ার মোল্লা বলেন, সকাল থেকে গুঁডড় গুঁডড়বৃষ্টি হচ্ছে, তবুও পেটের দায়ে রিকশা নিয়ে বের হয়েছি। বৃষ্টির কারণে ঠান্ডা
বেশি তাই রাস্তায় যাত্রীর সংখ্যাও কম। সকাল থেকে যা ইনকাম করেছি তা দিয়ে
বাজার খরচ হবে না। বাগেরহাট প্রধান বাজারের সবজি বিক্রেতা মোয়াজ্জেম হোসেন বলেন, বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ রয়েছে। বৃষ্টির কারণে ক্রেতার সংখ্যা কম তাই বেচাকেনা
একদমই হচ্ছে না। বোরো চাষী ইউনুস আলী শেখ বলেন, বৃষ্টিতে ধানের বীজতলার কিছুটা উপকার হচ্ছে। তবে ধান রোপনের জমি প্রস্তুত কাজ ব্যহত হচ্ছে। শীতে শ্রমিকরা মাঠে
নামতে পারছে না। এছাড়া অনেক এলাকায় মাঠে আমন ধান রয়েছে, তাদের সমস্যা
হবে।বাগেরহাট কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার বলেন,
বেশিরভাগ কৃষকই তাদের ধান ঘরে তুলে নিয়েছে। এখনো মাঠে অল্প কিছু
কৃষকের ধান রয়েছে। সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে তাতে বড় ধরনের ক্ষতির কোন
আশঙ্কা নেই। সামনে বোরো ধানের মৌসুম। কৃষকরা বীজতলা প্রস্তুত করছেন।
বৃষ্টি হলে বোরোর বীজতলা ভালো হবে। শীতকালীন সবজি চাষেও এর কোন প্রভাব
পড়বে না।মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ মো. হারুন অর
রশিদ বলেন, ভোররাত থেকে দুপুর ১২টা পর্যন্ত বাগেরহাটে ১.২ মিলিমিটার বৃষ্টি
রেকর্ড করা হয়েছে। রোদ না ওঠায় শীত বেশি অনুভূত হচ্ছে। সকাল থেকে দুপুর
পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, বেড়েছে শীতের প্রকোপ
-
Reporter Name - আপডেট টাইম : 07:55:54 pm, Saturday, 21 December 2024
- 81 বার
জনপ্রিয় সংবাদ



















