Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে  বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট, অর্ধ কোটি টাকার ক্ষতি 

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:41:45 pm, Sunday, 5 January 2025
  • 70 বার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজারের পাশে আব্দুর রাজ্জাকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে দশটার দিকে প্রথমে আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা পরে বাধাল বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান নাঈম ইন্টারনেট ফাইবার নেটওয়ার্ক এ হামলা ও ভাঙচুর চালিয়ে প্রায় অর্থ কোটি টাকার ক্ষতি করে।
আব্দুর রাজ্জাক জনান, আমি দীর্ঘদিন ধরে বাধাল  বাজারে ডিসের ব্যবসা করে আসছি। আমার ছেলে নাঈম বাগেরহাট ২ আসনের সাবেক এমপি এম এস সেলিমের গ্রুপে রাজনীতি করায় ও আমার ব্যবসা প্রতিষ্ঠানের সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে। তিনি জানান, শনিবার রাত সাড়ে দশটার দিকে বিএনপি নেতা রাসেলের নেতৃত্বে স্থানীয় জুয়েল, বিল্লাল, শাওনসহ ১২/১৪ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বেআইনিভাবে আমার বাড়িতে প্রবেশ করে। তারা আমার বসতবাড়ির জানালার গ্লাস, সিসি ক্যামেরা ও দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে সন্ত্রাসীরা আমার ছেলের নামে প্রতিষ্ঠান নাঈম ইন্টারনেট ফাইবার নেটওয়ার্ক এর তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা কম্পিউটার, ল্যাপটপ, প্যাড, মোবাইলসহ সকল মালামাল ভাঙচুর করে। এ সময় তারা দোকানে থাকা মনিটর, নতুন একটি ল্যাপটপ ও নগদ এক লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এতে তার প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।এ ঘটনায় তিনি সন্ত্রাসীদের সঠিক বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন। এ ঘটনায় থানায়মামলা করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে বলে জানান তিনি।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল আলম মুঠোফোনে বলেন, ভাঙচুরের ঘটনা ঘটনা জেনেছি।  এখনো কেউ লিখিত অভিযোগ প্রদান করেনি। অভিযোগ পেলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে  বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট, অর্ধ কোটি টাকার ক্ষতি 

আপডেট টাইম : 06:41:45 pm, Sunday, 5 January 2025