বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসে দূর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। কৃষি দপ্তর থেকে বিতনকৃত ১৪টি কম্বাইন্ড হারভেস্টার (ধানকাটা) মেশিনের মধ্যে ১১টি মেশিনের হদিস না থাকায় ওই অভিযান চালায় দুদক। মঙ্গলবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসে বাগেরহাট জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) সহকারি পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘন্ট্যাব্যাপী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী উপস্থিত ছিলেন।অভিযান শেষে দুদক কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, সরকারি ভাবে এ উপজেলায় ৭০% ভর্তুকী মূল্যে ২০২১-২০২২ ও ২০২৩-২০২৪ অর্থ বছরে সাধারণ কৃষকদের মাঝে স্বল্প সময়ে ধান কাটার সুবিধার্থে ১৪ টি কম্বাইন্ড হারভেস্টার (ধানকাটা মেশিন) আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। যা প্রতিটি মেশিনের মূল্যে ধরা হয়েছে ৩০ লাখ থেকে ৩২ লাখ টাকা। এর মধ্যে কৃষক বহন করেছে ৯ লাখ টাকা। বাকি টাকা সরকার ভতুর্কী দিয়েছেন। কাগজে কলমে এ মেশিনগুলো বিতরণ দেখানো হলেও বাস্তবে ১১টি মেশিনের কোন হদিস মিলছে না। তালিকাপ্রাপ্ত সুবিধাভোগী কৃষকদের অনেকেই জানান, তাদের ন্যাশনাল আইডি কার্ড নিয়ে তালিকায় নাম সংযুক্ত করা হলেও তারা কোন মেশিন পাননি। প্রাথমিক তদন্তে এ মেশিন বিতরনে অনিয়ম প্রমানিত হয়েছে বলে এ দুদক কর্মকর্তা আরও জানান, এ ঘটনার সাথে কারা কারা জড়িত তা আমরা তদন্ত করে বের করে প্রতিবেদন তৈরী করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহনের পাঠানো হবে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















