বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নের রুহুল ও বাবলু বাহিনীর তাণ্ডবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মোঃ মোস্তাফিজুর রহমানের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহের তদারকি কমিটির সদস্য শরিফুল ইসলাম।সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১১ সালে বিষ্ণুপুর ইউপি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করলে সাবেক এমপি শেখ হেলালের একান্ত সহকারী সন্ত্রাসী ফিরোজ বাহিনীর প্রধান শেখ রেজাউল করিম মারপিট করে বিজয় ছিনিয়ে নেয়। সেসময় মোস্তাফিজুর রহমানের অপর দুই ভাই যুবদল নেতা মোল্লা মোতাহার হোসেন ও মোল্লা শহীদুল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। সেই থেকে রেজাউল করিম এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য আরাফাত হোসেন লাভলু এলাকায় চাঁদাবাজি ঘের দখল সরকারি গাছ কাটা সহ নানা রকম অত্যাচার নির্যাতন জুলুম চালিয়ে আসছিল। তারাই গত ৬ জানুয়ারি ঢাল সড়কি রামদা সহ বিভিন্ন অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সরকারি পিসি কলেজের সাবেক জিএস পাইক শামসুল আলমকে কুলাদাইড় গ্রামের ভিআইপি মোড়ে হামলা চালিয়ে আহত করে। একই বাহিনী গত ৮ জানুয়ারি বিকেলে ইউনিয়ন যুবদলের সম্পাদক প্রার্থী মোল্লা মামুনকে পিটিয়ে আহত করে। পরবর্তীতে জানা যায় ওই ঘটনায় মোস্তাফিজুর রহমানকে হুকুমের আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার দোসরা নতুন করে বাবলু ও রুহুল বাহিনী নামে বিষ্ণুপুর এলাকায় তান্ডব চালিয়ে যাচ্ছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এসময় বিষ্ণুপুর ইউনিয়ানের বিএনপির সদস্য সংগ্রহের তদারকি কমিটির সদস্য শেখ হাফিজুল ইসলাম, পাইক নাসির উদ্দিন, সাবেক ইউনিয়ান যুবদল নেতা শেখ সিরাজুল ইসলাম, সাবেক ইউনিয়ান ছাত্র নেতা ফয়সাল হাওলাদার সহ শতাধিক বিএনপি ও তার অংগ সহযেগিী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
রুহুল ও বাবলু বাহিনীর তান্ডবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
-
Reporter Name - আপডেট টাইম : 07:17:50 pm, Monday, 13 January 2025
- 265 বার
Tag :
সংবাদ সম্মেলন
জনপ্রিয় সংবাদ










