Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

চিতলমারীতে চারজন রক্তাক্ত জখম, থানায় দুটি মামলা, চারজন গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:21:18 pm, Saturday, 18 January 2025
  • 89 বার

চিতলমারী প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাটের চিতলমারীতে বিএনপির ওয়ার্ড কমিটির নির্বাচনকে কেন্দ্র করে মারপিটে দুই বৃদ্ধ এবং পূর্বশত্রুতা ও মাদক সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে দুই যুবক রক্তাক্ত জখম হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারী) রাত ৮ টায় উপজেলার বড়গুনি হুজুরবাড়ির মোড়ে ও রাত সোয়া ৮টায় কুড়ালতলা মোড়ে এ ঘটনা দুটি ঘটে। এদেরমধ্যে বড়গুনি হুজুরবাড়ির মোড়ে প্রতিপক্ষ আব্বাস আলীর লোকজনের হামলায় সবুর মুন্সি (৬৫) ও অলিয়ার মুন্সি (৫৫) এবং কুড়ালতলা মোড়ে মো. সোহেল শেখের ছুরিকাঘাতে রাব্বি হাসান সুজন মুন্সি (৩৫) ও মো. নাইম শেখ (২৭) গুরুতর আহত হন। আহত সবুর মুন্সি ও অলিয়ার মুন্সি বড়গুনি গ্রামের মোশারেফ মুন্সির ছেলে এবং রাব্বি হাসান সুজন মুন্সি কুড়ালতলা গ্রামের মৃত রহমত মুন্সির ছেলে ও মো. নাইম শেখ আড়–য়াবর্নী গ্রামের হারেস শেখের ছেলে। আহতদের রাতেই চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদেরমধ্যে রাব্বি হাসান সুজন মুন্সি ও মো. নাইম শেখের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় শনিবার (১৮ জানুয়ারী) সবুর মুন্সি ভাই জাকির মুন্সি এবং নাইম শেখের চাচাতো ভাই সেকেন্দার মুন্সি বাদী হয়ে চিতলমারী থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার ৬ ঘন্টার মধ্যে দুই মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছেন। এ দিন সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, বিএনপির ওয়ার্ড কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ আব্বাস আলীর লোকজনের মারপিটে সবুর মুন্সি ও অলিয়ার মুন্সি এবং মাদক সংক্রান্ত বিরোধের জেরে মো. সোহেল শেখের ছুরিকাঘাতে রাব্বি হাসান সুজন মুন্সি ও মো. নাইম শেখ আহত হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে রাতেই পুলিশ দুই মামলার চারজন আসামীকে গ্রেফতার করেছে। বাকি আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

চিতলমারীতে চারজন রক্তাক্ত জখম, থানায় দুটি মামলা, চারজন গ্রেফতার

আপডেট টাইম : 08:21:18 pm, Saturday, 18 January 2025