Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

মার্কা নয় বাবা ব্যক্তি দেখে ভোট দেন, এডিটিং করে তাঁর ভিডিও ছাড়া হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:36:03 pm, Sunday, 19 January 2025
  • 124 বার

চিতলমারী প্রতিনিধি
‘আমার বাবা মোঃ সিরাজ শেখ (৭৫) বৃদ্ধ হলেও পেশায় একজন ভ্যানচালক। তিনি অত্যন্ত সহজ-সরল প্রকৃতির নিরীহ মানুষ। কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। ভোটের সময় মার্কা নয় তিনি ব্যাক্তি দেখে ভোট দেন। গত ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে একটি চক্র আমার বাবাকে ফু্সঁলিয়ে কিছু অবন্তার কথা ভিডিও ধারণ করে এবং সেগুলো তাদের প্রয়োজন মত এডিটিং করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার করে। প্রচারিত ভিডিওতে দেখা যায় ওই প্রতারকরা হিজলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা গাজী আব্দুর রহমানকে ফাঁসাতে ও তার মানসম্মান ক্ষুন্ন করতে আমার সহজ-সরল বাবাকে ব্যবহার করেছে।’ রবিবার (১৯ জানাুয়ারী) বেলা ১২ টায় বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বোয়ালিয়া গ্রামের ভ্যানচালক মোঃ সিরাজ শেখের ছেলে মোঃ রিয়াজ উদ্দিন সেখ এ সব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি আরও জানান, তিনি গাজী আব্দুর রহমানের প্রতিবেশী। তাঁর জানামতে গাজী আব্দুর রহামন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন নিবেদিত কর্মি ও বারবার হিজলা ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি এবং সাবেক জনপ্রিয় চেয়ারম্যান। তিনি ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়েছেন। বিগত সরকারের আমলে কোন প্রকার পাতানো নির্বাচনে অংশ গ্রহণ করেন নাই এবং আওয়ামী লীগের কোন প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ গ্রহণ করে নাই। কিন্তু ২০২৪ সালে উপজেলা নির্বাচনের পর রাত ১২ টার দিকে রিয়াজের বৃদ্ধ বাবা সিরাজ সেখকে কিছু সংখ্যক লোক তাদের ইচ্ছা মত কথা বলিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভিডিও ধারণ করে। পরে তাদের প্রয়োজন মত এডিটিং করে রিয়াজের পরিবারের সাথে সাবেক চেয়ারম্যান গাজী আব্দুর রহমানকে ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে যাচ্ছে। যেগুলো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, দুরভিসন্ধিমূলক ও তাঁর সহজ-সরল পিতাকে হীনস্বার্থে ব্যবহারের অপকৌশল মাত্র। ভিডিওতে বলা কথার সাথে গাজী আব্দুর রহমানের কোন সম্পর্ক নেই বলে রিয়াজ উল্লেখ বরেন।সংবাদ সম্মেলনে এ সময় মোঃ রিয়াজ উদ্দিন সেখের বৃদ্ধ বাবা ভ্যানচালক মোঃ সিরাজ শেখও উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

মার্কা নয় বাবা ব্যক্তি দেখে ভোট দেন, এডিটিং করে তাঁর ভিডিও ছাড়া হয়েছে

আপডেট টাইম : 06:36:03 pm, Sunday, 19 January 2025