Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

দরগার বাজারে গাড়ি পারকিং ব্যবস্থা চালু, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:26:12 pm, Wednesday, 5 February 2025
  • 76 বার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের দরগার বাজারটি জেলার সকল শ্রেণীর মানুষের কাছে দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে। স্বল্প মূল্যে মাছ, মাংস, সবজি ও নিত্যপণ্য পাওয়ার কারণে এ বাজারটি ক্রেতা-বিক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত এ বাজারটিতে গাড়ি পারকিংয়ের কোনো ব্যবস্থা না থাকায় ক্রেতা-বিক্রেতাদের নানা বিড়ম্বনার সম্মুখীন হতে হতো। বিভিন্ন সময় ঘটতো ছোটখাটো দুর্ঘটনা। এ সমস্যা সমাধানে ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলামের উদ্যোগে ইউনিয়নের একদল তরুণ-যুবক এগিয়ে আসেন। তারা ইউনিয়ন পরিষদের মাঠে দরগার বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের জন্য গাড়ি পারকিং ব্যবস্থা চালু করেছেন। এ উদ্যোগের ফলে বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা এখন স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারছেন। পাশাপাশি দুর্ঘটনা এড়ানোও সম্ভব হয়েছে। এ উদ্যোগে অংশগ্রহণকারী তরুণ-যুবকদের মধ্যে রয়েছেন ফকির ফেরদাউস শিবলু, খন্দকার জিয়াদ আলী, গোলাম মোস্তফা, হারুন শেখ, তারিক শেখ, মুসা ফকির, শেখ হাচার আলী, রফিক ফকির প্রমুখ। এলাকাবাসী তরুণ-যুবকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এ ব্যবস্থা বাজারের সৌন্দর্য ও নিরাপত্তা উভয়ই বাড়িয়েছে।ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম এ বিষয়ে বলেন, দরগার বাজারটি বাগেরহাট সদর উপজেলার বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। গাড়ি পারকিং ব্যবস্থা চালু করার মাধ্যমে আমরা ক্রেতা-বিক্রেতাদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি। তরুণ-যুবকদের এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।এলাকাবাসী আশা করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং গ্রামের অন্যান্য সমস্যা সমাধানে তরুণরা এগিয়ে আসবে। দরগার বাজারের এ উন্নয়ন স্থানীয় অর্থনীতি ও সামাজিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

দরগার বাজারে গাড়ি পারকিং ব্যবস্থা চালু, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত

আপডেট টাইম : 03:26:12 pm, Wednesday, 5 February 2025