Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাট অপারেশন ডেভিল হান্টে আ.লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:36:00 pm, Monday, 10 February 2025
  • 136 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে অপারেশন ডেভিল হান্টে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জেলা ও উপজেলা আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্র। রবিবার দিবাগত রাতে গ্রেফতারকৃত নেতাদের মধ্যে রয়েছেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সরদার ফররুল আলম সাহেব, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী হাওলাদার, মোরেলগঞ্জে রামচন্দ্রপুর ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম, নিশাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, শরণখোলা উপজেলা তাঁতীলীগের সভাপতি সাবেক ইউপি সদস্য জাকির হোসেন খান, একই উপজেলার মৎস্যজীবী লীগের অর্থ সমআদক রিয়াদুল শরীফ, ফকিরহাট শ্রমিকলীগের সহ সভাপতি জিল্লুর রহমান, রামপাল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা জামান আকুঞ্জি, কচুয়া উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি কামরুল ইসলাম,মোংলার চাঁদপাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমজাদ হোসেন, চিতলমারীরর কলাতলার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম। বাগেরহাট জেলাজুড়ে আটককৃতদের মধ্যে মোংলা উপজেলায় ৩ জন, মোরেলগঞ্জে ৪ জন, শরণখোলায় ২ জন, রামপালে ৫ জন, কচুয়ায় ৬ জন, মোল্লাহাটে ১ জন, ফকিরহাটে ৪ জন, চিতলমারীতে ৩ জন ও বাগেরহাট সদরে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সুন্দরবন সংলগ্ন চকবারা বাজার এলাকা থেকে একটি পাইপগান ও ১৬টি দেশীয় অস্ত্রসহ আব্দুল হাকিম গাজী ও তার ছেলে হাফিজুর রহমান গাজীকে আরো ২জনকে গ্রেফতার করা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুর আরিফ জানায়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গ্রেফতারকৃত আওয়ামী লীগের এসব নেতাকর্মীদের নামে বাগেরহাটে ছাত্রজনতার উপর হামলা, ভাংচুর, গুলিবর্ষণ, বোমা বিষ্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনের বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের আদালতে সোপর্দ করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাট অপারেশন ডেভিল হান্টে আ.লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার

আপডেট টাইম : 06:36:00 pm, Monday, 10 February 2025