চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটে চিতলমারী উপজেলা কৃষি অধিদপ্তর ১০ জন কৃষককে পুরস্কৃত করেছেন। তিন ব্যাপী কৃষি মেলার সমাপনী দিনে বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরের মঞ্চ থেকে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সিফাত- আল-মারুফের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা আহম্মেদ ইকবাল, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ,সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্তকর্তা হাফিজুর রহমান ও বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি চিতলমারী জোনাল অফিসের এজিএম মো. আশিক মাহামুদ সুমন প্রমূখ।মেলা সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃসিফাত-আল-মারুফ জানান, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী এ মেলায় ১০ টি স্টলে বিভিন্ন প্রযুিক্ত প্রদর্শন করা হয়। ওলকচু, মুখীকচু, পানিকচু, লতিকচু, গাছআলু, মেটে আলু, গোলআলু ও মিষ্টি আলুর আধুনিক চাষাবাদ কলাকৌশল মেলায় উপস্থাপন করা হয়। এ ছাড়াও কন্দাল ফসলের বীজ কর্নার, কন্দাল ফসলের প্রক্রিয়াজাতকৃত খাবার ও চিতলমারী উপজেলায় উৎপাদিত কন্দাল ফসল প্রদর্শন করা হয়। মেলায় আগত দর্শনার্থীদের এ জাতীয় ফসলের আধুনিক চাষাবাদ কৌশল শেখানো হয় এবং এ ফসল চাষের লাভজনক দিক সম্পর্কে ধারনা দেয়া হয়।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
চিতলমারীতে ১০ কৃষককে পুরস্কৃত করল কৃষি অফিস
-
Reporter Name - আপডেট টাইম : 06:28:38 pm, Thursday, 13 February 2025
- 123 বার
Tag :
কৃষককে পুরস্কৃত করল
জনপ্রিয় সংবাদ




















