বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রহিমাবাদ গ্রামের ভাঙ্গর এলাকায়
র্দূবৃত্তদের দেয়া আগুনে ৭টি ছনের গাদা পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৪
ফেব্রæয়ারী) গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া ছনের গাদাগুলো স্থানীয়
ব্যবসায়ীদের মজুদকৃত ছিল। এ ঘটনায় ছন ব্যবসায়ী ওসমান আলী, মধু হাওলাদারসহ ৭ জন ব্যবসায়ীর প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা এ ঘটনায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ছন ব্যবসায়ী ওসমান আলী বলেন, এত পরিশ্রম করে জমানো ছন এক রাতেই পুড়ে গেল। আমরা এখন কী করে জীবন চালাব, বুঝতে পারছি না। স্থানীয় বাসিন্দারা এ ধরনের ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ। তারা প্রশাসনের কাছে দ্রæত অপরাধীদের শনাক্ত করে
গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বাগেরহাট সদর মডেল থানায় অজ্ঞাত র্দূবৃত্তদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় দোকানদার আজম বেগ গভীর রাতে আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে
স্থানীয়রা ছুটে আসে। এসময় তারা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ছনের গাদাগুলো পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ী ওসমান আলী জানান, সুন্দরবন থেকে ছন সংগ্রহ করে নৌকা যোগে এনে কয়েকজন মিলে ব্যবসা পরিচালনা করছিলাম। স্থানীয় কয়েক ব্যক্তি ব্যবসা না করার জন্য হুমকি-ধামকি দিয়েছে। ধারণা করা হচ্ছে আমাদেরকে ক্ষতিগ্রস্থ করার জন্য তারা এই ছনের গুদামে রাতের আঁধারে আগুন লাগিয়েছে। আমরা সর্বস্বান্ত হয়ে গিয়েছি। প্রশাসনের নিকট আবেদন দুর্বৃত্ত কারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহামুদুর রহমান জানান,অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি।ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানান তিনি।
Dhaka
,
Tuesday, 3 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ছনের গুদাম পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষতি
-
Reporter Name - আপডেট টাইম : 03:40:04 pm, Saturday, 15 February 2025
- 113 বার
জনপ্রিয় সংবাদ










