Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

কিছুই বলা যাচ্ছে না: শিক্ষামন্ত্রী, কবে হবে এইচএসসি পরীক্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:57:58 am, Sunday, 21 June 2020
  • 721 বার

এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত, দেশে করোনা ভাইরাসের ঝুঁকি শেষ না হওয়া পর্যন্ত এবারের এইচএসসি পরীক্ষা দেয়া সম্ভব না। কেবল মাত্র স্বাস্থ্য ঝুঁকি বিহীন পরিবেশ তৈরি হলেই আমরা পরীক্ষাটি নিতে পারব।

শনিবার ( ২০ জুন) বিকেলে ভার্চুয়াল মাধ্যমে শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা-ভর্তি এক বিশাল কর্মযজ্ঞ। এর সঙ্গে জড়িত বিশাল সংখ্যক মানুষের স্বাস্থ্যকে তো আমরা ঝুঁকির মুখে ফেলতে পারি না। কাজেই এ মুহূর্তে কোনোভাবেই আমরা বলতে পারছি না যে এইচএসসি পরীক্ষা কবে নাগাদ নেওয়া সম্ভব। যখন আমাদের এ পরীক্ষা নেওয়ার মতো স্বাস্থ্য ঝুঁকি বিহীন পরিবেশ তৈরি হবে, আমরা তখনই কেবল পরীক্ষাটি নিতে পারব।

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের কলেজে ভর্তি নিয়ে উদ্বিগ্ন না হতে আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যারা এসএসসি পরীক্ষায় পাস করেছে কলেজে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছে তাদের অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বলব যে এ নিয়ে একেবারেই উদ্বিগ্ন হবে না।

তিনি আরো বলেন, অনলাইনে শিক্ষা নিতে এবং পাঠদান করাতে শিক্ষক-শিক্ষার্থীদের যাতে ইন্টারনেট খরচ নিয়ে ভোগান্তিতে পড়তে না হয় সে বিষয়টি নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। শিক্ষক-শিক্ষার্থীদের স্বল্পমূল্যে বা বিনামূল্যে ইন্টারনেট সেবা দিতে মোবাইল কোম্পানিগুলোর সাথে আলোচনা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

কিছুই বলা যাচ্ছে না: শিক্ষামন্ত্রী, কবে হবে এইচএসসি পরীক্ষা

আপডেট টাইম : 08:57:58 am, Sunday, 21 June 2020