মোংলা প্রতিনিধি,বাগেরহাট
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ১৩ জেলে সহ ইঞ্জিন বিকল হয়ে পড়ে । এসময় সমুদ্রে ভাসতে থাকে এবং নেটওয়ার্কের বাইরে চলে যায় ট্রলারটি। ৪ দিন সমুদ্রে ভেসে থাকার পর নেটওয়ার্কের আওতায় এলে গত (০৫ মার্চ) বুধবার দুপুর ২ টায় জাতীয় জরুরি সেবা (৯৯৯) এ কল দেয় জেলেরা। খবর পেয়ে কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ আউটপোস্ট দুবলা থেকে ৪ সদস্যদের একটি উদ্ধারকারী দল তৎক্ষনাৎ উদ্ধার অভিযানে নামে । কোস্টগার্ডের উদ্ধারকারী দল বোটের অবস্থান শনাক্ত করে এবং সফলভাবে বিকল বোটটির ১৩ জন জেলেকে উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকারী দল বোটসহ ক্রুদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসে। বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।বোটটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন পূর্বে ১৩ জেলে সহ সমুদ্রে মাছ ধরার জন্য নামে। বোটটির ইঞ্জিন বিকল হয়ে গেলে ৪ দিন তারা সমুদ্রে ভেসে ছিল। বোটটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছিল বলে জানা যায়। উদ্ধারকৃত বোটটির মালিকপক্ষ জানায়, তারা নিজস্ব ব্যবস্থাপনায় বোটটি মেরামত করবে এবং পরবর্তীতে সুবিধাজনক সময় বরিশালের নিয়ে যাবে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















